ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন ৩ পুনঃঅর্থায়ন স্কিম, সর্বোচ্চ ঋণ ১৫ কোটি

Link Copied!

bangladesh-bankঅর্থনীতি ডেস্ক  : নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতে পুনঃঅর্থায়ন স্কিমে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিএফটিপি), ওয়েস্ট হিট রিকভারি সিস্টেম ও ব্যবহৃত লেড এসিড ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ অন্তর্ভূক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমগুলোতে ব্যাংক অর্থায়ন করতে পারবে, তবে সে টাকার পরিমান হবে সর্বোচ্চ ১৫ কোটি।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারিকৃত সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতে পুনঃঅর্থায়ন স্কিম’’ এর নীতিমালায় ১০টি খাতে মোট ৪৭টি প্রোডাক্টে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব কার্যক্রমের পরিধি সম্প্রসারণ ও ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বিশদ পর্যালোচনান্তে সিএফটিপি, ওয়েস্ট হিট রিকভারি সিস্টেম ও ব্যবহৃত লেড এসিড ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ নামের ৩টি প্রোডাক্টকে পুনঃঅর্থায়ন স্কিমে অন্তর্ভূক্ত করা হলো।
সার্কুলারে আরও জানানো হয়, এ স্কিমের অধীনে সিএফটিপিতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা এবং ওয়েস্ট হিট রিকভারি সিস্টেম ও ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণে সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ সহায়তা দেয়া যাবে। সব ক্ষেত্রে সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ।