বিনোদন ডেস্ক : মডেলিং কিংবা অভিনয় দুই জগতেই নোবেলের অবস্থান ঈর্ষনীয়। এ কারণে যখনই তিনি কোনো ভাল কাজের সঙ্গে যুক্ত হন, তখনই তা ভক্তরা লুফে নেন। সেই ধারাবাহিকতায় এবার জীবাণু তাড়াতে হারপিকের সঙ্গে যুক্ত হয়েছেন নোবেল।
সম্প্রতি টয়লেট ক্লিনার হারপিকের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নোবেলকে। পণ্যটির বাজারজাতকারী প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের ঢাকাস্থ কার্যালয়ে এই চুক্তিস্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রঘু কৃষনান।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে হারপিকের বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন নোবেল। বিশেষ করে জীবাণুর বিরুদ্ধে ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে মানুষকে সচেতন করবেন তিনি।
উল্লেখ্য, সর্বশেষ মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মাণে রবির একটি বিজ্ঞাপনে ডিজিটাল মামা চরিত্রে টিভি পর্দায় নোবেলকে দেখা গেছে।

