ঢাকাWednesday , 4 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি

Link Copied!

Masrafiস্পোর্টস  ডেস্ক : জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় দল হিসেবে আনুষ্ঠানিক ভাবে লোগো ও জার্সি উন্মোচন করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নয় জন স্থানীয় ক্রিকেটারের উপস্থিতিতে দলটির লোগো উন্মোচন করা হয়।
বিপিএলের তৃতীয় আসরে নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দলটির মালিক নাফিজা কামাল এ ঘোষনা দেন।
বিপিএলের প্রথম দুই আসরে মাশরাফির নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়েছিল। আর তাই মাশরাফির হাতে দলের অধিনায়কের দায়িত্ব তুলে দিয়ে অনেকটা নির্ভার থাকার কথায় বললেন নাফিসা কামাল।
বিপিএলের তৃতীয় আসরে ‘প্লেয়ার্স বাই চয়েজের’ (লটারি) মাধ্যমে নতুন ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম  লেখান নড়াইল এক্সপ্রেস। তবে নতুন দল হলেও এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়েই ভালো কিছু করার স্বপ্ন দেখছেন মাশরাফি।
বুধবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লোগো, থিম সং ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে দেশ সেরা এ ডানহাতি পেসার বলেন, ‘কুমিল্লা দেশি ও বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ভালো একটি দল গড়েছে। এই দলটি নিয়ে ভালো কিছু করার  জন্য মাঠে লড়াইয়ে নামব। এজন্য অবশ্যই  নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’
খেলা মাঠে গড়ানোর আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়িয়েছে। জাগো ফাউন্ডেশন নামের একটি সংগঠন এরই মধ্যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। এমন একটি কাজ করায় দলের অধিনায়ক মাশরাফি বলেন, মাঠে নামার আগেই আমরা প্রথম একটি জয় পেয়ে গেলাম।
দলটির চেয়ারম্যান নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার নাম ঘোষণা করেনে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তাকে পেয়ে আমার কুমিল্লাবাসী গর্বিত। অধিনায়ক হিসেবে মাশরাফি আমাদের দলের দায়িত্ব পালন করবেন।’
কুমিল্লার লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলটির প্রধান উপদেষ্টা ও বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি আহম মুস্তফা কামাল। উদ্বোধনী বক্তব্যে মুস্তফা কামাল বলেন, ‘ক্রিকেট আমার স্বপ্ন, আমি ক্রিকেট ভালবাসি। তাই ক্রিকেটের পাশে যেভাবেই হোক থাকার চেষ্টা করি।’
শুরুতেই সুইচ টিপে লোগো উন্মোচন করেন বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান পারমর্শক আ হ ম মুস্তফা কামাল। এরপর ‘মারো রে ছক্কা, মারো রে চার; কে আছো সামনে কি সাহস আছে কার’- এই শিরোনামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সঙটি পরিবেশন করেন কন্ঠশিল্পী মিলা ও তাপস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন নায়ক অনন্ত জলিল। বুধবারের কুমিল্লার এই অনুষ্ঠানে স্ত্রী বর্ষাকে নিয়ে উপস্থিত হন নায়ক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি মমতাজ,  এমপি জাহিদ আহসান রাসেল,  এমপি কামাল মজুমদার। বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন, এমপি নাঈমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস, ইসমাঈল হায়দার মল্লিক, এম এ আউয়াল চৌধুরী ভুলু, এমপি শেখ সোহেল ও লোকমান হোসেন ভূঁইয়া প্রমুখ।