ঢাকাWednesday , 4 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন যুগের খরা দূর করতে চান ম্যাককালাম

Link Copied!

maculumস্পোর্টস ডেস্ক : ১৯৮৫ সালে রিচার্ড হ্যাডলির দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে পরাজিত করে নিউজিল্যান্ড। সেবার তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে কিউইরা। অসিদের মাটিতে সেটিই একমাত্র টেস্ট সিরিজ জয়ের উদাহরণ নিউজিল্যান্ডের।
এরপর তিন যুগ কেটে গেলেও অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ব্ল্যাক-ক্যাপসরা। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চান নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
১৯৮৫ সালে ব্রিসবেনে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৪১ রানে পরাজিত করে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে জিতে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরায়। তবে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয় করে বাড়ি ফেরে কিউইরা।
৩০ বছর আগে নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতাতে অগ্রণী ভূমিকা পালন করেন রিচার্ড হ্যাডলি। ব্রিসবেনে প্রথম টেস্টে ১৫ উইকেট লাভ করা হ্যাডলি তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে ১১ উইকেট লাভ করে অস্ট্রেলিয়াকে ধসে দেন।
১৯৮৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র একটি টেস্টে জয় পায় নিউজিল্যান্ড। তবে তিন যুগ আগে অস্ট্রেলিয়াকে নাকানি-চুবানি খাওয়ানো হ্যাডলির বিশ্বাস, এবারের দলটি ১৯৮৫ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারবে।
স্যার রিচার্ড হ্যাডলি বলেন, ‘এটি অসাধারণ একটি দল এবং এদেরকে কাছ থেকে দেখাটা দারুণ ব্যাপার। এটিতে (ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক দর্শন) অনেক ঝুঁকি রয়েছে। তবে এর পুরস্কার (ফলাফল) অসাধারণ। আমাদের কিছু বিশ্বমানের ব্যাটসম্যান রয়েছেন যাদের ব্যাটিং গড় ৪০ থেকে ৪৫ এর মধ্যে। সত্যি বলতে কী আমাদের ক্রিকেট ইতিহাসে এমনটি আর দেখা যায়নি।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামীকাল বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হবে। ১৯৮৫ সালের ব্রিসবেন টেস্ট নিয়ে বেশি মাতামাতি করতে চাচ্ছেন না নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
কিউই দলপতি বলেন, ‘হয়তো দলের কিছু সদস্য ১৯৮৫ সালের সেই টেস্ট থেকে উদ্দীপনা নেয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা এটা নিয়ে দলীয়ভাবে কোনো আলোচনা করিনি। এটি একটি গ্রেট সিরিজ হতে যাচ্ছে। আমি দারুণ আশাবাদী যে, আমাদের ছেলেরা ভালো খেলবে। আর আমরা যদি (প্রথম টেস্টেই) তাদের হারাতে পারি তবে তাদের জন্য সব কঠিন হয়ে যাবে।’
২৫ বছর বয়সী নিউজিল্যান্ডের তরুণ ব্যাটসম্যান মাত্র ৪১ টেস্টের ক্যারিয়ারে ইতোমধ্যেই ১০টি সেঞ্চুরির পাশাপাশি ১৫টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার রিচার্ড হ্যাডলির বিশ্বাস, দলের তরুণ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন দেশের সেরা ব্যাটসম্যান হওয়ার পথেই রয়েছেন।
হ্যাডলি বলেন, ‘ক্রিকেটের ইতিহাসে মাত্র ছয়জন ক্রিকেটের ২৫ বছর বয়সের মধ্যে ১০টি টেস্ট সেঞ্চুরি করতে সক্ষম হয়েছে। যেখানে স্যার ডোনাল্ড (ডন) ব্র্যাডম্যান, স্যার গ্যারফিল্ড (গ্যারি) সোবার্স ও শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তী তারকা রয়েছেন। সুতরাং সে (উইলিয়ামসন) সেরা হওয়ার পথেই রয়েছে।’