ঢাকাWednesday , 4 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের আদালতে প্রথম হিজাবধারী বিচারক

Link Copied!

TURKIআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো হিজাব মাথায় বিচার পরিচালনা করেছেন এক নারী বিচারক। মঙ্গলবার ইস্তানবুল তৃতীয় ম্যাজিস্ট্রেট আদলতে বিচারকের আসনে হিজাব পরে বসেছিলেন তিনি। তার অগোচরে মোবাইল ক্যামেরায় তোলা একটি ছবি টুইুটারে  ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনার ঝড় ওঠেছে। তবে ওই বিচারকের নাম জানা যায়নি।
গত জুন মাসের ১ তারিখে জারি করা এক আদেশে বিচারক ও নারী আইনজীবীদের পোশাকের সঙ্গে হিজাব পড়ার ওপর থেকে নিষেধাঙ্গা তুলে নিয়েছিল তুরস্কের বিচারক ও প্রসিকিউটর উচ্চ পরিষদ। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠার সময় থেকেই বিচারক, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরিধান আইনত নিষিদ্ধ ছিল।
এর আগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী , সরকারি চাকরিজীবী ও টেলিভিশনের  সংবাদ পাঠিকারাও  হিজাব পরতে পারতেন না। পরে ডান পন্থী দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট (একে পাটি) সরকার হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। নারী বিচারপতির হিজাব পরিধানকে তাই দলটির চতুর্থ মেয়াদে একক সরকার গঠনের দ্রুত সংযোজন হিসাবে দেখছেন অনেকে।
তুরস্কের জনক হিসেবে পরিচিত কামাল আতাতুর্কের শাসনামলে আইন করে হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছিল। তখন দেশে আইন করে টুপির পরিবর্তে পশ্চিমা হ্যাট ব্যবহারেরও  প্রচলন করা হয়েছিল।