ঢাকাWednesday , 4 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়া পুনর্গঠনে ন্যাটোর সাহায্য চেয়েছেন সিসি

Link Copied!

abdul-fattha-ccআন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া পুনর্গঠনে সহায়তার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি । মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।
পশ্চিমা সামরিক বাহিনীর সহায়তায় লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুতির পর দেশটিতে সহিংসতা চলে আসছে। সিসি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য তার লন্ডন সফরকে সামনে রেখে ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
সিসি বলেন, ‘ লিবিয়া এমন একটি বিপদের মধ্যে রয়েছে যা আমাদের সকলের জন্যই ঝুঁকিপূর্ণ। যদি দেশটিতে কোন সরকার না থাকে তবে সেই শুন্যতার সুযোগে চরমপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে।’
তিনি আরো বলেন, ‘মিশন সম্পূর্ণভাবে সম্পন্ন হয়নি। লিবীয় জনগণ ও দেশটির অর্থনীতিকে সহায়তার জন্য আমাদের অবশ্যই সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে।’
২০১১ সালে ন্যাটোভুক্ত দেশগুলোর সহায়তায় আরব বসন্তে দেশটির সাবেক স্বৈরশাসক গাদ্দাফিকে ক্ষমতা থেকে উচ্ছেদের পর থেকে দেশটিতে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও সহিংস ঘটনা ঘটছে।