ঢাকাTuesday , 3 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেকৃবির ১ম সমাবর্তনে অংশ নেবে ২৩০০ শিক্ষার্থী

Link Copied!

studentনিজস্ব প্রতিবেদক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে মোট রেজিস্টেশন করেছেন ২৩০০ শিক্ষার্থী। ২০০১ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠা লাভের পর থেকে বিশ্ববিদ্যালটিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি শেষ করা শিক্ষার্থীরা প্রথম এই সমাবর্তনে অংশগ্রহণ করছে।
প্রশাসনিক সূত্রমতে, আগামী ১৬ নভেম্বর দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত হবে শেকৃবির ইতিহাসের প্রথম এই সমাবর্তন। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্পিকার হিসেবে থাকবেন ২০১২ সালে স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা।
সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেকৃবি প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ‘ডক্টর অব দ্যা ইউনিভার্সিটি’ ডিগ্রি দেয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়টির বিগত প্রতিটি ব্যাচের প্রথমকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বর্ণপদক দেয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সমাবর্তনের গাউন ও হ্যাট সমাবর্তনের তিন দিন আগে থেকে পাওয়া যাবে। সমাবর্তন অনুষ্ঠানকে মাতাতে আসবেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস।
ইতোমধ্যেই সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে সাজসাজ রব পড়ে গেছে।
সমাবর্তন সম্পর্কে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ‘সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি এখন প্রায় শেষ। বাকী কাজগুলো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে।’