বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে বৈচিত্রময় চরিত্রের অভিনেত্রী কঙ্গনা রানাউতকে এবার প্রথমবারের মত দেখা যাবে বৃদ্ধা নারীর চরিত্রে। তাও আবার পঞ্চাশ কিংবা ষাট বছরের কোনো বৃদ্ধা নয়, একেবারে পঁচাশি বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, শেখর কাপুরের আসন্ন নাম ঠিক না হওয়া একটি ছবিতে পঁচাশি বছরের বৃদ্ধার চরিত্রে দেখা যাবে বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। খবরের সত্যতা জানিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত বলেন, হ্যাঁ, এটা সত্য খবর। শেখর আমাকে পঁচাশি বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয়ের প্রস্তাব করেছেন। এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট, এবং চরিত্রটি আরো চ্যালেঞ্জিং। সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। আমাদের মধ্যে এই বিষয়ে কথা চলছে।
এদিকে এমন একটি চরিত্রের জন্য কেনই বা কঙ্গনাকে নির্বাচন করলেন শেখর সে বিষয়ে জানতে চাইলে শেখর বলেন, এর জন্য আসলে কঙ্গনার ভার্সেটাইল চরিত্রই ভূমিকা রেখেছে। তার প্রতিটা ছবির চরিত্ররা একেবারে ভিন্নতর। বিশেষ করে ‘কুইন’ ছবিটি দেখার পর আমি আমার ছবির ‘৮৫’ বছর বৃদ্ধার চরিত্রটির জন্য তাকেই মনে মনে নির্বাচন করে ফেলি।

