ঢাকাTuesday , 3 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ মহাদেশের ৪ উৎসবে ‘সুতপার ঠিকানা’

Link Copied!

Sutopar-Thikana-16বিনোদন ডেস্ক : সরকারী অনুদান সহায়তায় নির্মিত প্রসূন রহমান এর প্রথম পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘সুতপার ঠিকানা’ অংশ নিতে যাচ্ছে ৩ মহাদেশের ৪টি চলচ্চিত্র উৎসবে।
জানা যায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ৪র্থ দিল্লি আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে ওর্য়াল্ড সিনেমা বিভাগে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। উৎসবে নির্মাতার পক্ষ থেকে অংশগ্রহন করবেন সুতপার ঠিকানার চিত্রগ্রাহক- বায়েজীদ কামাল। একই সময়ে স্পেনের মার্বেলায় অনুষ্ঠিতব্য ‘আই ফিল্মমেকার্স ফিল্ম ফেস্টিভালে’ও প্রদর্শিত হবে ‘সুতপার ঠিকানা’। সেখানে অংশগ্রহন করবেন- ‘সুতপার ঠিকানা’র সঙ্গীত পরিচালক কুমার বিশ্বজিৎ ও শিশু শিল্পী কুমার নিবিড়।
এ মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুতপার ঠিকানা প্রদর্শিত হবে ‘ফিনিক্স ফিল্ম ফেস্টিভাল’এ। আর ডিসেম্বরের ২য় সপ্তাহে ইটালির ‘লুমিয়ের ফিল্ম ফেস্টিভাল’এ সুতপার ঠিকানা লড়বে প্রতিযোগীতা বিভাগে। এছাড়া আগামী জানুয়ারীতে অনুষ্টিতব্য ঢাকা আর্ন্তজাতিক ফিল্ম ফেস্টিভালেও ছবিটি এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হবে।
উৎসবে অংশগ্রহন প্রসঙ্গে চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান জানান, ‘অনুদানের চলচ্চিত্রের ক্ষেত্রে উৎসবে অংশগ্রহনের চাইতে দেশের মানুষকে দেখানোর ব্যাপারেই আমার আগ্রহ বেশী। তবে কোনো উৎসবের প্রতিযোগীতা বিভাগে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকলে সেখানে নিশ্চয়ই যোগ দেয়া যেতে পারে।’
উল্লেখ্য, ‘সুতপার ঠিকানা’ আর্ন্তজাতিক উৎসবে অংশগ্রহন করছে এর ইংরেজী নাম ‘হার ওন অ্যাড্রেস’ নিয়ে।