ঢাকাTuesday , 3 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শকের কথা ভেবেই অভিনয় করি: সালমান

Link Copied!

salman-khanবিনোদন ডেস্ক : দর্শক হচ্ছে একটি সিনেমার প্রাণ। আর এই দর্শকেরা আমার ছবি দেখে টাকা অপচয় করে না, পয়সা উসুল করে নেয়। এর প্রধান কারণ হচ্ছে আমি যখন সিনেমার স্ক্রিপ্ট পড়ি, কিংবা অভিনয়ের জন্য ছবি চূড়ান্ত করি তখন সবার আগে দর্শকদের কথায় আমার মাথায় থাকে। নিজের সিনেমার সাফল্য নিয়ে এমনটাই বলছিলেন বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খান।
চলতি বছরে মুক্তির প্রতীক্ষায় আছে সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত দ্বিতীয় ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। এরইমধ্যে ছবিটির টিজার, ট্রেলার, পোস্টার আর গানের ভিডিও রিলিজ হয়েছে ইউটিউবে। এছাড়া তিনি নিজেই ‘প্রেম রতন ধন পায়ো’র প্রমোশনে আজ এখানে, তো কাল ওখানে ছুটে যাচ্ছেন।
সম্প্রতি একটি শীর্ষস্থানীয় ভারতীয় মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সালমান নিজের ছবি প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, একজন দর্শক যখন সিনেমা হলে সিনেমা দেখতে আসেন, তখন তিনি যেন এটা বোধ না করেন যে ছবিটি দেখে তার ৫০০ টাকা গচ্ছা যাচ্ছে। অন্তত আমার ছবি দেখে দর্শক এটা কখনোই মনে করবে না। কারণ আমি ছবিতে অভিনয় করার আগে স্ক্রিপ্ট দেখি দর্শকের কথা মাথায় রেখে, যেন তারা ছবিটি দেখে না ঠকে! একজন দর্শকের ৫০০ টাকা যেন গচ্ছা না যায়, সে বিষয়টি মাথায় রেখেই আমি ছবি করি।
উল্লেখ্য, চলতি বছরে বলিউডে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির পর আসছে নভেম্বরের ১৩ তারিখে মুক্তি পেতে যাচ্ছে সালমান ও সোনম কাপুর অভিনীত ও সুরজ বারজাত্যের ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। এই ছবিতে স্টাইলিশ কন্যা খ্যাত সোনম কাপুরের সাথে দ্বিতীয় বারের মত জুটি বাধলেন সালমান। মুক্তির দিন খুব আসন্ন বিধায় সালমানকে মুহূর্মুহূ এদিক সেদিক ছুটে যেতে হচ্ছে ছবির প্রমোশনের জন্য।