ঢাকাTuesday , 3 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বলিউডে একই কাহিনী দেখে দর্শক বিরক্ত’

Link Copied!

MASANবিনোদন ডেস্ক : বলিউডে একই কাহিনী, নাচ, গান নির্ভর ফর্মূলা ছবি দেখে দেখে ভারতীয় দর্শক ঝারপরনাই বিরক্ত বলে মন্তব্য করেছেন বলিউডের ‘মাসান’ খ্যাত নির্মাতা নিরজ ঘাইওয়ান। তাই দর্শকেরা এখন নতুন কিছু দেখতে উম্মোখ হয়ে আছেন বলেও মন্তব্য করেন তিনি।
জানা গেছে,  চলতি বছরের ২৪ জুলাই ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে ৬৮তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ‘ফিপ্রেসি অ্যাওয়ার্ড’ জিতে নেয়া নিরজ ঘাইওয়ানের প্রথম ছবি ‘মাসান’। রিচা চাড্ডা অভিনীত ভিন্ন ধাঁচের এই ছবিটির প্রচারণায় ছিলেন বলিউডের নামিদামি তারকা অভিনেতা-অভিনেত্রীসহ নির্মাতারাও। মূল ধাঁচের না হওয়ায় দর্শক খরার আশঙ্কা থাকায় ছবিটির প্রচারে নেমেছিলেন তারা। কিন্তু ছবি মুক্তির প্রায় আড়াই মাস পর নিজের প্রথম ও ভারতীয় চলচ্চিত্রে ভিন্ন ঘরানার ছবি ‘মাসান’ নিয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতা।তিনি মনে করেন, বলিউডে পরবির্তন আসছে, মানুষ এখন শুধু ফর্মুলা ছবি নিয়েই ভাবছে না। ‘মাসান’-এর মত একেবারে অফ ট্র‌্যাকের ছবিও নিজের পয়সা খরচ করে দেখার মানসিকতা তৈরি হয়েছে।
‘মাসান’ নিয়ে নিরজ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি ‘মাসান’-এর কাছে যতটুকু প্রত্যাশা করেছিলাম, তারচেয়ে ঢের বেশী পেয়েছি। অনেকেই ছবিটি অপছন্দ করেছেন, ছবি সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। কিন্তু তারপরও অনেক রিভিউ হয়েছে খুব পজিটিভ। যাতে সত্যিই আমি আপ্লুত।
ইন্ডিয়ার সিনেমা হলে প্রায় দু’মাস চলার পর এবার বিশ্বব্যাপী ‘মাসান’ ছবিটি মুক্তির কথা ভাবছেন নিরজ ঘাইওয়ান। এরইমধ্যে আমেরিকা, ইংল্যান্ডসহ ইউরোপের বেশকিছু দেশে ‘মাসান’ মুক্তির বিষয়ে কথা এগিয়ে যাচ্ছে বলে জানান নিরজ।
‘মাসান’ চলচ্চিত্রে দু’জন নারীর জীবনসংগ্রামের মধ্য দিয়ে ছবিতে ভারতীয় সমাজের অন্ধকার দিকটি উন্মোচনের প্রয়াস খুঁজেছেন নির্মাতা নিরজ ঘাইওয়ান। ট্রেলারটিতে সমতলে দু’জন নারীর গল্প দেখা যায়। একদিকে দেখা যায় দুষ্টু পুলিশের ষড়যন্ত্রে ‘এমএমএস’ স্ক্যান্ডালের শিকার হয়ে সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন অভিনেত্রী রিচা চাড্ডা; অন্যদিকে নিম্নবর্ণের ছেলেকে ভালোবাসেন সীতা ত্রিপাঠি, তাকে সইতে হয় সমাজের নানা যাতনা। শেষ পর্যন্ত ছেলেটিকে জীবন্ত পুড়িয়ে দেয়া হয়।
উল্লেখ্য, কান উৎসবে ‘মাসান’ প্রদর্শনীর পর উপস্থিত দর্শকরা অভিবাদন জানিয়েছিলেন ছবিটির কলাকূশলীসহ সবাইকে। শুধু কি তাই! ছবিটির সম্মানে দীর্ঘ পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে সম্মান জানিয়ে ছিলেন ছবির পরিচালক নিরজ ঘাইওয়ানকে। তবে এসব আবেগ মথিত ব্যাপার ছাড়াও শেষ পর্যন্ত ছবিটি জিতে নিয়েছে ‘ফিপ্রেসি অ্যাওয়ার্ড’। যার পুরো পরিচয় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড।