স্পোর্টস ডেস্ক : প্রত্যেক অধিনায়কই তার দলকে ঢেলে সাজান বিশেষজ্ঞ ব্যাটসম্যান, বোলার, আলরাউন্ডার ও উইকেটকিপার নিয়ে। জেনুইন ব্যাটসম্যানরা সবাই বল না করলেও প্রত্যেক বোলাররা কিন্তু ঠিকই ব্যাট হাতে নামেন। তবে প্রত্যেক দলের বিশেষজ্ঞ কিছু বোলার থাকে তারা ব্যাট না বল হাতেই প্রতিপক্ষকে নাড়িয়ে দেন। তবে কিছু কিছু সময় হয়তো বোলাররাও ব্যাট হাতে দলের জয়ে ভূমিকা রাথে। কিন্তু বিষয়টা কিন্তু সবসময় ঘটেনা আর তাদের থেকে আহামারি ব্যাটিং কিন্তু আশা করাও যায় না।
তবে ব্যাতিক্রম যে থাকে না তাও বলা যাবেনা যেমনটা ঘটালেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। অবাক করার মতোই তিনি ১১ জন বিশেষজ্ঞ বোলারকে নিয়েই তার একাদশ নামালেন। এমনকি উইকেটরক্ষক যিনি তিনিও পুরদস্তুর বোলার। এবং তিনিই সর্বাধিক উইকেট শিকারী বোলার। যথারীতি ম্যাচটাও জিতে নিলেন তারা।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের একটি খেলায় অধিনায়ক বোলান ওল্ড করেছেন এমনই অবিশ্বাস্য কাণ্ড। তিনি ১১ জন স্পেশালিস্ট বোলার নিয়ে তার দল নামালেন মাঠে। মজার কথা অধিনায়কের বিশ্বাসের মর্যাদা রাখল ১১ বোলারের দল। ৫০ ওভারের ম্যাচে ১১ জনই বল করলেন। প্রথমে বল করে বিপক্ষ দলকে ১১২ রানে আউট করে দেয় বোলার ভর্তি একাদশ। তারপর আট উইকেট খুইয়ে ৩৪ ওভারে ম্যাচ জিতে নেয় সেই ১১ বোলারের দল। দলের পক্ষে সবচেয়ে বেশি উইকেট যিনি নিয়েছেন তিনি হলেন উইকেটকিপার।
জয়ের পর অধিনায়ক বলছেন, “বাইশ জনের মধ্যে থেকে আমায় ১১ জনকে বেছে নিত হত। ব্যাপারটা খুব কঠিন ছিল। ঠিক করলাম সেরা এগারো জনকে নামাবো। দেখলাম দলের ১১জন সেরা ক্রিকেটারই বোলার। আমি আর অন্য কিছু ভাবিনি। জানতাম বোলাররাই পারবে জয় আনতে।” ভবিষ্যতেও তিনি এমন কাজ করবেন বলে জানিয়েছেন অধিনায়ক বোলান।

