ঢাকাTuesday , 3 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাক-ভারত সিরিজ নিয়ে আশাবাদী আজহারউদ্দিন

Link Copied!

ind-pakস্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের বিশ্বাস, যদি ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাবিত দ্বিপাক্ষিত সিরিজ নিয়ে আলোচনা অব্যাহতে রাখে তবে সাফল্য আসবে। আজ হোক কাল হোক, পাক-ভারত সিরিজ হবে বলে আশাবাদ শোনান তিনি।
জিও নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বলেন, ‘আমি আশাবাদী পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ চালু হবে। এটি খুব শিগগিরই হতে পারে আবার কিছুটা সময়ও লাগতে পারে। তবে এটি হবেই।’
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক আজহারউদ্দিন ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ চালুর জন্য আলোচনার বিকল্প দেখছেন না, ‘আমি মনে করি, সবচেয়ে বড় ব্যাপার হলো দুই দেশের বোর্ডের মধ্যে নিয়মিত আলোচনা অব্যাহত রাখতে হবে। যদি আপনি আলোচনা অব্যাহত রাখেন তবে অবশ্যই সফলতা আসবে।’
তবে ভারতীয় দল পাকিস্তানের বিপক্ষে খেলতে চাইছে না- এমন অভিযোগ অস্বীকার করে দেন সাবেক এই স্টাইলিশ ব্যাটসম্যান। আজহারউদ্দিন বলেন, ‘আমি মনে করি না যে এটি সত্য। তবে পাকিস্তানের বিপক্ষে খেলার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ছাড়পত্র পেতে হবে। তারা কেন পাকিস্তানের বিপক্ষে খেলতে চাইবে না? ইন্দো-পাক সিরিজ সবসময়ই দারুণভাবে সমর্থকদের আকৃষ্ট করে এবং দুই দেশের বোর্ড এবং খেলোয়াড়দের জন্য এটি দারুণ ও রোমাঞ্চকর লড়াই।’
ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেও চলছে রেষারেষি। তথাপি পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজের আশা ছাড়ছেন না আজহারউদ্দিন।
ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘কিন্তু যদি আলোচনা অব্যাহত থাকে তবে অবস্থার পরিবর্তন ঘটবে। আমার বিশ্বাস হলো খুব শিগগিরই অথবা কিছুদিন পর দুই দল একে অন্যের বিপক্ষে খেলবে।’
২০০৭ সালের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেলে হামলার জের ধরে পাকিস্তানকে বর্জন করে আসছে ভারত। ২০১২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচে ভারত অংশ নিলেও তা দ্বিপাক্ষিক সিরিজের মর্যাদা পায়নি। কেননা, দুই দল টেস্ট সিরিজে অংশ নেয়নি।
সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানায় ভারত। তবে ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন শিব সেনার বিক্ষোভের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা না করেই দেশে ফিরতে বাধ্য হন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।