ঢাকাTuesday , 3 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সেরা সহনশীল দেশের তালিকায় বাংলাদেশ

Link Copied!

chartআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সেরা সহনশীল দেশ বিবেচিত হয়েছে কানাডা। এ সূচকের সেরা ২০টি দেশের তালিকায় ঠাঁই করে নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান বিশ্বের কম সহনশীল দেশ হিসেবে তালিকার একেবারে নিচের দিকে জায়গা পেয়েছে।
অর্থনীতি, বাণিজ্য, সরকার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক মুলধন এই আটটি নিয়ামকের ওপর নির্ভর করে বিশ্বের সহনশীল দেশের তালিকা তৈরি করা হয়েছে। এই সব দিক বিবেচনা করে তালিকার শীর্ষে ওঠে এসেছে কানাডা। তালিকার সেরা দশে থাকা অন্য দেশগুলো হচ্ছে যথাক্রমে নরওয়ে, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, অস্ট্রেলিয়া, উরুগুয়ে, ডেনমার্ক ও পর্তুগাল। এ তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে ২০।
তালিকার একেবারে তলানিতে থাকা দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, ইরান, সিরিয়া, সুদান ও ইয়েমেন অন্যতম।