আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেলকম টার্নবুল বলেছেন, দেশটি এখন থেকে নাইটস এবং ডেইমস সম্মাননা উপাধি প্রদান করবে না। তিনি আরও বলেছেন, এই উপাধি আধুনিক অস্ট্রেলিয়ার জন্য যথাযথ নয়। ইংল্যান্ডের রানী এলিজাবেথও মন্ত্রিসভার এই সুপারিশে সাড়া দিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ২০১৪ সালে নাইট এবং ডেইমস উপাধি পুনরায় প্রবর্তন করেছিলেন। তার এই বিতর্কিত সিদ্ধান্ত গোটা অস্ট্রেলিয়াকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবোট বলেন ডিউক অব এডিনবার্গকে এই সম্মাননা প্রদান করা হয়েছিল তার কাজ ও নিষ্ঠার জন্য কিন্তু পরে তা অসমীচিন প্রমাণিত হয়।
অস্ট্রেলিয়ার যে সব মানুষ এখনো রাজতন্ত্রে বিশ্বাসী তারা অবশ্য বর্তমান প্রধানমন্ত্রী মেলকম টার্নবুল এর এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। খ্যাতনামা অস্ট্রেলিয়ান রাজতন্ত্রী ডেভিড ফ্লিনট বলেছেন, প্রধানমন্ত্রী মেলকমের এমন সিদ্ধান্ত ১৯৯৯ সালের নির্বাচনে তার ব্যার্থতার প্রতিশোধ ছাড়া আর কিছুই না। তবে দেশটির বিরোধী দল লেবার পার্টি এ বিষয়ে মেলকমকে স্বাগত জানিয়েছে।

