ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনিমেষের ভাবনায় নতুন চলচ্চিত্র

Link Copied!

Animeshবিনোদন ডেস্ক : শিশুতোষ নাটক ‘মা’র জন্য ইউনিসেফ প্রদত্ত ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন নির্মাতা অনিমেষ আইচ। গত ২০ অক্টোবর তার হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জানা যায়, অনিমেষ আইচ নির্মিত সদ্য সমাপ্ত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটির ডাবিংয়ের কাজ চলছে। তা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। তবে মীনা অ্যাওয়ার্ড প্রসঙ্গে আলাপকালে জানা গেল নতুন খবর। নতুন আরেকটি সিনেমায় হাত দিয়েছেন অনিমেষ।
এ নির্মাতা বলেন, ‘অন্যান্য অ্যাওয়ার্ডের সঙ্গে অর্থ দেয়া হয়না খুব একটা। কিন্তু মিনা আওয়ার্ডের সঙ্গে পঞ্চাশ হাজার টাকাও দেয়া হয়েছে। এটা একজন শিল্পীকে উৎসাহিত করে। এই মুহুর্তে ‘ভয়ংকর সুন্দর’র ডাবিংয়ে ব্যস্ত আছি। নতুন সিনেমার গবেষণার কাজে হাত দিয়েছি।’
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নতুন সিনেমার প্রযোজক পেয়েছেন অনিমেষ। প্রাথমিক পরিকল্পনাও সেরে ফেলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি দিয়েই নতুন চলচ্চিত্রের কাজ শুরু করবেন তিনি। তবে ছোট ও বড় পর্দায় অনিমেষের নায়িকা হিসেবে অভিনেত্রী ভাবনাকে নিয়মিত দেখা গেলেও পরবর্তী চলচ্চিত্রে তাকে ভাবছেন না অনিমেষ।
উল্লেখ্য, এর আগে তার পরিচালিত ‘জিরো ডিগ্রী’ মুক্তি পেয়েছে। মুক্তির প্রতিক্ষায় আছে ‘ভয়ংকর সুন্দর’।