ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ শরীরে সিডনির কনসার্ট মাতালেন সুমন

Link Copied!

Shumonবিনোদন ডেস্ক : ক্যান্সার যেন সুমনের নিত্যসঙ্গী। আর তিনিও যেন ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এর আগে বেশ কয়েকটি ক্যান্সারকোষ শরীর থেকে সরিয়েছেন সে যুদ্ধে। সম্প্রতি আবার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এ দেশখ্যাত গিটার বাদক গায়ক । তবে তা প্রাথমিক অবস্থায় এখনো। দিন দশেক আগে কেমোথেরাপি নিয়েছেন শরীরে। অসুস্থ শরীরেও ভক্তদের জন্য গতকাল কনসার্টে গান গাইতে দাড়িয়েছিলেন সুমন।
কনসার্ট শেষ করে এসে দেশের ভক্তদের কাছে জানালেন সে কনসার্টের অভিজ্ঞতা। শুনুন তার মুখেই-
১০-১২ দিন আগে ব্যাংককের বাম্রুংরাদ হসপিটালে কেমোথেরাপি নিয়েছি। তাঁর উপর আবার বাম পায়ের বুড়ো আঙ্গুলের নোখ ভেঙ্গে ৮ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর ইনফেকশন! তাই একটা ছোট সার্জারিও করতে হয়েছে! কেমোথেরাপির সাইড এফেক্ট আর হাতে ক্রাচ নিয়েই এই অবস্থাতেই সিডনি এসেছি কনসার্ট করতে। গতকাল থেকে শরীরটাও একটু দুর্বল। তারপরেও কনসার্ট না করার চিন্তা কখনো মাথায় আসেনি।
আজ (গতকাল) আমার পারফরমেন্সের শেষ গানটা করে স্টেজ থেকে নামছিলাম। হঠাত দর্শকদের কাছ থেকে চিৎকার পুরো অডিটোরিয়াম ছাপিয়ে আমাদের কানে আসতে থাকলো, “One more… One more… One more…”! তাঁরা তখন একদমই চাচ্ছিলনা আমরা নেমে যাই!
এই ধরনের কথা দর্শকদের কাছ থেকে শুনে আমি অভ্যস্ত (নিজেকে নিয়ে বড় বড় কথা বলছি না, এটা অনেকবার হয়েছে এবং হয়, মে বি কারো কারো আমাদের গান ভাল লাগে)। কিন্তু যতবারই শুনি না কেন, কখনো এটা পুরনো হয় না। হঠাত রিয়েলাইজ করলাম, “আমিতো এখন বাংলাদেশের কোন কনসার্টে আসিনি, আমি এখন অস্ট্রেলিয়ার সিডনির একটি অডিটোরিয়ামের অনেক দর্শকের সামনে দাঁড়িয়ে আছি। তাঁরা তো আমাদের কে চাইলেই দেখতে অথবা আমাদের গান শুনতে পারেনা”। আজ আমি বেশ অসুস্থ ছিলাম। কিন্তু হঠাত এই চিৎকার শোনার পড় শরীরে যেন ইলেকট্রিক শক খেলে গেলো! কি হল জানিনা। স্টেজ থেকে বের হয়ে যাবার ঠিক আগ মুহূর্তে Fuad স্টেজের বাইরে থেকে ইশারা করলো “আপনি থাকেন”।
FNF এর শুভর নতুন কেনা অ্যাক্যুস্টিক গিটার টা হাতে তুলে নিলাম। গিটার টা হাতে নিতেই মুহূর্তের মধ্যে আমি দর্শকদের চোখে, মুখে যেই উল্লাস দেখলাম সেটা যেন ১০টা কেমোথেরাপি থেকে অনেক বেশি কার্যকর! কি গান গাবো ১০বার চিন্তা করতে হল না। ওয়ারফেজে থাকাকালীন আমার গাওয়া ‘প্রতিচ্ছবি’ গানটা দিয়ে শুরু করলাম এবং শেষ করলাম ‘এপিটাফ’ দিয়ে। স্টেজ থেকে নাম্বার সময় চোখ ভিজে উঠছিল বারবার। কনসার্ট থেকে নামার পর ভেন্যুতে আমি ছিলাম ১৫ মিনিট। এর মাঝে অনেকেই এসে বলে গেল, “ভাই কোন চিন্তা করবেননা। আমরা দোয়া করছি আপনার জন্য। আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ’
সুমন জানান, সব ঠিক থাকলে, আগামী ১৪ তারিখ তার শরীরে  অপারেশন হওয়ার কথা রয়েছে।
আত্মবিশ্বাসী সুমন বলেন, আমার ধারনা আমি সুস্থ হয়েই আবার ফিরে আসবো। আমার অনেক কিছু এখনো দেয়া বাকি আছে। অনেক কিছু! এবং ইনশাআল্লাহ আমি সেসব আপনাদের দিয়েই তবে থামবো। ’
উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে সুমনের স্পাইন ক্যান্সার হয়েছিল। এরপর ব্রেন, পাকস্থলী ও কিডনিতে ক্যান্সার হয়। ব্রেন ও পাকস্থলীতে বেশ ভয়াবহভাবে এটা ছড়িয়ে পড়েছিল। মানসিক জোরেই সুমন এ ক্যন্সারের বিরুদ্ধে লড়ছেন।