ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিয়ম রক্ষার শুটিংয়ে কক্সবাজারে ‘ব্ল্যাক’

Link Copied!

Soham-Mimবিনোদন ডেস্ক : একযোগে ঢাকা ও কলকাতায় যৌথভাবে মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশে মুক্তি পাচ্ছে না মীম-সোহমের ‘ব্ল্যাক’।  তবে আগামী ১৩ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রটি। নীতিমালা পূরণের শর্তে বর্তমানে নিয়ম রক্ষার শুটিংয়ে কক্সবাজারে রয়েছেন ছবির কলাকুশলীরা।
জানা যায়, শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের সঙ্গে মিল রেখে একই দিনে বাংলাদেশেও ‘ব্ল্যাক’ মুক্তি দেয়ার জন্য দৌঁড়ঝাপ শুরু করেন ছবির বাংলাদেশি প্রযোজক কিবরিয়া লিপু। কারণ হিসেবে তিনি তখন জানিয়েছিলেন, ১৩ নভেম্বর কলকাতায় মুক্তি পেলে সেখান থেকে পাইরেসি হয়ে ছবিটি ইউটিউবে চলে আসলে বাংলাদেশে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে চলচ্চিত্রটি। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যৌথ প্রযোজনার নীতিমালা। এ ধরনের চলচ্চিত্রে দুই দেশেই চিত্রধারনের নিয়ম থাকলেও, এক্ষেত্রে তা মানা হয়নি।
গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে ১ নভেম্বর থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতে নিয়ম রক্ষার শুটিং শুরু হয়।
এ প্রসঙ্গে কথা বলা জন্য কিবরিয়া লিপুর মুঠোফোনে বারবার কল করা হলেও, তিনি তা ধরেননি। এদিকে ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম গতকাল বিকেলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কক্সবাজারের শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন। এতে তার সঙ্গে ছবির নায়ক সোহমকেও দেখা যায়।
উল্লেখ্য, যৌথপ্রযোজনায় নির্মিত  এ ছবিতে মিম ও সোহম ছাড়াও অভিনয় করেছেন আশিষ বিদ্যার্থি, রজতাভ দত্ত প্রমুখ। এটি পরিবেশনার দায়িত্বে রয়েছে বলিউডের ভায়াকম এইটটিন মোশন পিকচার্স। আর ঢাকায় দাগ ক্রিয়েটিভ মিডিয়া।