তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনি কি বিশ্বের সবচেয়ে ছোট আয়তনের ফোনের মালিক হতে চান? যেটার লম্বায় আপনার আঙ্গুলের সমান। তবে প্রস্থে আঙ্গুলের চেয়ে খানিকটা বড়। ফোনটি একটি লাইটারের পাশে দাঁড়া করালে লাইটারটিকেই বড় মনে হবে। এটি শুধু আকারেই ছোট নয়, পাতলাও। এই ফিচার ফোনটির নাম জ্যানকো ফ্লাই ফোন। ফোনটি তৈরি করেছে জ্যানকো নামের একটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান।
জ্যানকোর এই ফ্লাই ফোনটি শতভাগ প্লাস্টিক দিয়ে তৈরি। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ভিন্ন ধরণের দুইটি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এটিতে সিডিএমএ এবং জিএসএম নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।
এই ফোনটিতে আছে ভয়েস চেঞ্জার। ফলে এটি ব্যবহারকারী তার কণ্ঠস্বর পরিবর্তন করে অন্যদেরকে ফোন কল করতে পারবেন। এতে ১৩ টি ভয়েস রয়েছে। ফলে ১৩ রকম ভয়েস পরিবর্তন করা যাবে। এছাড়াও ফোনটিতে আছে এমপিথ্রি প্লেয়ার, ইউএসবি কেবল।
ফোনটির সঙ্গে ফ্রিতে মিলবে ইউজার গাইড এবং সিম স্লট ওপেনার।
পাঁচটি ভিন্ন ভিন্ন রঙে ফোনটি পাওয়া যাবে। কালো, সাদা, গোলাপী, সোনালী এবং কফি কালার থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দেরটি। এটির দামও হাতের নাগালেই।
ই-কর্মাস ওয়েবসাইটগুলো জানকো’র ফ্লাই মোবাইলটি বিক্রি হচ্ছে মাত্র ৪০ ডলারে। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৩ হাজার ১০০ টাকা।

