ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমে হিন্দিই জানতেন না শাহরুখ!

Link Copied!

Shahrukhবিনোদন ডেস্ক : বর্তমান সময়ে হিন্দি ভাষার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের তালিকা খুঁজলে যে নামটি প্রথম দিকে থাকবে, তার নাম বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। অথচ প্রথম জীবনে শাহরুখ হিন্দিই জানতেন না!
হ্যাঁ, শাহরুখ খান যখন দিল্লীর স্কুলে পড়েন তখন সব বিষয়ে সবার চেয়ে এগিয়ে থাকলেও সব সময় হিন্দিতে ফেল করতেন শাহরুখ। আর হিন্দিতে খারাপ করায় শাহরুখের মা লতিফ ফাতিমাও খুব রাগ করতেন। তবে মা ফাতিমা ছেলের এই দুর্বলতা খুব চালাকি করে কাটাতে পেরেছিলেন। কারণ তিনি জানতেন, শাহরুখ সিনেমা দেখার লোভে সবকিছু করতে পারে। আর এই বিষয়টিকেই নাকি শাহরুখের উপর কাজে লাগিয়ে ছিলেন তিনি। কারণ শাহরুখের সিনেমা দেখার প্রতি লোভ থাকলেও মা ছিল তার প্রধান বাধা!
কিন্তু একদিন শাহরুখকে তার মা প্রস্তাব দিলেন, যদি ভালো করে হিন্দি বিষয়টি পড়াশুনা করে পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারে, তাহলে তাকে সিনেমা দেখতে আর বারণ করবেন না। শাহরুখও এমন প্রস্তাব শুনে উঠে পড়ে লেগে গেলেন হিন্দি বিষয়ে। সিনেমা দেখার লোভে শাহরুখ সত্যি সত্যিই হিন্দি বিষয়ে সবচেয়ে বেশী মার্ক পেয়েছিলেন ঠিক এর পরের পরীক্ষাতেই! আর তার মাও সিনেমা দেখায় আর বাধা দেননি তাকে।