ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে রেডিও সাংবাদিককে হত্যা

Link Copied!

Philipineআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এক রেডিও সাংবাদিক। সোমবার স্থানীয় পুলিশ ও সহকর্মীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি। এর আগে গত আগস্ট ও সেপ্টেম্বরে দেশটিতে আরো চার সাংবাদিক নিহত হয়েছিলেন।
শনিবার রাতে রাজধানী ম্যানিলাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির হাতে গুলিবিদ্ধ হন ৪৪ বছরের জোসে বের্নার্ডো। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। মারা যাওয়ার আগে ওই রিপোর্টার তার পরিবারকে বলেছিলেন, ঘটনার দিন তিনি এক ব্যক্তির সঙ্গে দেখা করতে শহরের এক রেস্টুরেন্টে গিয়েছিলেন। এ সময় রেস্টেুরেন্টের বাইরে এক মোটর সাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি চালান। তবে তিনি যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত বের্নার্ডো ম্যানিলার ডিডব্লিউবিএল এবং ডয়িজ রেডিও স্টেশন দুটিতে রিপোর্টার হিসেবে কাজ করতেন। তবে তার হত্যা নিয়ে মুখ খুলতে রাজি হননি তার সহকর্মীরা। পুলিশের ধারণা, কর্মক্ষেত্রে কারো সঙ্গে বিবাদ বা অন্য কোনো ব্যক্তিগত শক্রতা থেকে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
নিউইয়র্ক ভিত্তিক ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট’র হিসাব মতে ফিলিপিাইনে দায়িত্ব পালন করতে গিয়ে ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর বাইরে আরো যে ৫২ সাংবাদিক প্রাণ হারিয়েছেন, তাদের হত্যার কারণ এখনো অস্পষ্ট।