আন্তর্জাতিক ডেস্ক : মিশরে বিধ্বস্ত বিমানের নিহতদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে মস্কো। সোমবার সকালে রাশিয়ায় পৌঁছেছে লাশবাহী প্রথম বিমানটি। এই কার্গো বিমানটিতে সবমিলিয়ে ১৪৪টি মরদেহ রয়েছে বলে বিবিসি জানিয়েছে। শনিবার মিশরের সিনাই অঞ্চলে ২১৭ জন যাত্রী ও সাত ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছিল এয়ারবাস ৩২১-২০০। ওই ঘটনায় বিমানের সকল অরোহী নিহত হয়েছেন।
সোমবার সকালে কায়রো থেকে ১৪০টি মরদেহ নিয়ে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে অবতরণ করে রুশ সরকারের বিমানটি। সোমবার রাতে লাশ বহনকারী আরো একটি বিমান কায়রো থেকে সেন্ট পিটার্সবার্গ ছেড়ে আসবে। এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন রুশ জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়কমন্ত্রী ভ্লাদিমির পুচকভ। এ ঘটনায় রোববার সারা দেশে জাতীয় শোক ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পিটার্সবার্গে রোববার থেকে তিন দিনের শোক পালিত হচ্ছে। বিমান দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই এ শহরের বাসিন্দা।

