ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএল কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে উত্তেজনা

Link Copied!

BL Collegeখুলনা প্রতিনিধি : নগরীর সরকারি বিএল কলেজ ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এরমধ্যে পদবঞ্চিতরা রোববার রাতে দৌলতপুরে খুলনা-যশোর মহাসড়ক সোয়া এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে।
ছাত্রলীগ সূত্র জানা যায়, রোববার রাতে সংগঠনের নগর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক খবর বিজ্ঞপ্তিতে সরকারি বিএল কলেজ শাখার কমিটি বিলুপ্ত করে রাকিব মোড়লকে সভাপতি ও নিশাত ফেরদৌস অনিকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন ঘোষণা করে। এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাবেক কমিটির নেতা ও পদবঞ্চিতরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে। নেতারা প্রকাশ্যে বিএল কলেজ ছাত্রলীগ নেতা শেখ সুজনকে সভাপতি ও আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেয়।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল বিএল কলেজ শাখার সাবেক কমিটি বিলুপ্তি ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়। ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে ছাত্রলীগ নেতা রাকিব মোড়লকে সভাপতি ও নিশাত ফেরদৌস অনিকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যরা হলেন-সহসভাপতি রুবেল আহাম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শেখ। এ কমিটি আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কলেজ ও হল কমিটি করে নগর সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর জমার নির্দেশও দেয়া হয়।
বিএল কলেজ ছাত্রলীগের বিলুপ্ত আহ্বায়ক কমিটির (ভারপ্রাপ্ত আহ্বায়ক) উজ্জ্বল কুমার দাস জানান, বিএল কলেজ শাখার নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কমিটি বিতর্কিতদের কমিটিতে রাখায় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে যায়। তারা সড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে শেখ সুজনকে সভাপতি ও আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি গঠনেরও হুশিয়ারি দেয়া হয়। পরে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপির সঙ্গে বৈঠকে সমাধানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়া হয় বলে তিনি জানান। রাতে সুষ্ঠু সমাধান না হলে সকালে পুনরায় সড়ক অবরোধ করার হুশিয়ারি দেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল জানান, দলের সিনিয়র নেতারা মতামতের ভিত্তিতে গতকাল নগর সভাপতি ও আমি বিএল কলেজের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির অনুমোদন দিয়েছি। ফলে এ কমিটি চূড়ান্ত থাকবে। এছাড়া বিএল কলেজে স্থানীয় প্রভাবটা খাটানোর চেষ্টা করে নেতাকর্মীরা। আর সাবেক বহিষ্কৃত নেতা, সাবেক কমিটির নেতা ও পদবঞ্চিতরা এ বিক্ষোভ করেছে। পদ না পেলে তারাতো এমনটা করবে এটাই স্বাভাবিক। এদের প্রশ্রয় দেয়ার কোনো সুযোগ নেই। দলের নীতিনির্ধারকদের মতামতেই এ কমিটি ঘোষণা দেয়া হয়েছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার এসএম কামরুজ্জামান জানান, বিএল কলেজ ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে একটি গ্রুপ উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। পরে এমপির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।