ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসের চাইতে বেশি বিপজ্জনক ইরান

Link Copied!

iranআন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চাইতেও ইরানকে বেশি বিপজ্জনক হিসেবে দেখছে সৌদি আরবের লোকজন। সিরিয়ার গৃহযুদ্ধকে কেন্দ্র করে দেশ দুটির সম্পর্ক তিক্ততম পর্যায়ে পৌঁছেছে। তেহরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
এ অবস্থায় সম্প্রতি এক জনমত জরিপে ৭৮ ভাগ সৌদি নাগরিকই তেহরানের প্রতি নেতিবাচক ধারনা প্রকাশ করেছে। তাদের ধারনা, মধ্যপ্রাচ্যের জন্য ইরান দায়েশের (আইএস) চাইতেও বেশি বিপজ্জনক। ওয়াশিংটনের ‘নেয়ার ইস্টার্ন এফিয়ার্স’ কর্তৃক পরিচালিত এক  জনমত জরিপে এই তথ্য ওঠে এসেছে।
জরিপে অংশগ্রহণকারী ৪২ ভাগ সৌদি মনে করেন, তেহরানের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি নেতিবাচক। অন্যদিকে ৪৯ ভাগ একে অতি নেতিবাচক হিসেবে দেখছেন। মাত্র ১২ শতাংশ সৌদি আগামী বছরগুলোতে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নত হবে বলে আশা করেছেন।
তবে সম্প্রতি বিশ্বের ৬ জাতি গোষ্ঠীর সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি চুক্তি নিয়ে দ্বিধা বিভক্ত সৌদি জনগণ।  শতকরা ৪২ ভাগ মনে করছেন, এটি খুবই নিকৃষ্ট চুক্তি। অন্যদিকে ৩৯ ভাগের ধারণা, এর কিছু ভালো দিকও রয়েছে।
সৌদি জনগণ আরো মনে করছেন, ইরান ও রাশিয়ার মত যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার প্রয়াস চালাচ্ছে। এ নিয়ে জরিপে রুশ নীতির বিরুদ্ধে শতকারা ৮৫ ভাগ এবং মার্কিন নীতির প্রতি ৮১ ভাগ সৌদি নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের ধারণা, মস্কো ও ওয়াশিংটনের তুলনায় এই অঞ্চলে চীন ও ফ্রান্সই বেশি ইতিবাচক ভূমিকা পালন করছে।