ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

Link Copied!

drinksআর্ন্তজাতিক ডেস্ক : তুরস্কে বিষাক্ত মদ পান করায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে গত কয়েক দিনে ১৮তে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছ।
তুরস্কের জাতীয় পানীয় হিসেবে পরিচিত বুটলেগ মদ। ওই মদ পান করার কারণেই ১৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধারণা ওই মদে অতিরিক্ত পরিমানে মিথাইল অ্যালকোহল মেশানো হয়েছিল আর এ কারণেই ওই পানীয় প্রাণঘাতি আকার ধারণ করেছে।
স্থানীয় এনাটোলিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, আহতদের স্তাম্বুলের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা বেশ আশঙ্কাজনক।
তারা আরো জানিয়েছে, পুলিশ সারা দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কমপক্ষে ১৪ জনকে আটক করেছে এবং হাজার হাজার বোতল মদ জব্দ করেছে।
বিষাক্ত মদ পান করে অসুস্থ হওয়ায় বুধবার থেকে এ পর্যন্ত ৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ২০০৫ সালে বিষাক্ত মদ পান করে ২২ জনের মৃত্যু হয়েছিল।