ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ পড়লেন তাসকিন

Link Copied!

taskinস্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি২০ সিরিজে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দুই ম্যাচের জন্য দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ।
বিবেচনায় আসেননি দুই ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস এবং পেসার শফিউল ইসলাম। দলে নতুন মুখ কামরুল ইসলাম রাব্বি। বিশ্বকাপের পর নিজের জায়গায় ফিরতে পেরেছেন পেসার আল আমিন হোসেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরিতে পড়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে পেসার তাসকিন আহমেদ ‘এ’ দলের হয়ে ভারত সফওে যান। কিন্তু সেখানে প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়ে ফিরে আসতে হয়েছিল তাকে। এরপর আবারও শুরু হয় তার ইনজুরি থেকে ফিরে আসা এবং ফিটনেস ফিরে পাওয়ার লড়াই।
দু’দিন আগে মিরপুরে যখন জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে প্রস্তুতি শুরু হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, তখন মিডিয়ার সামনে তাসকিন বলেছিলেন, পুরোপুরি গতি ফিরে আসছে তার। মাঠে নামার জন্য আবারও প্রস্তুত তিনি। এরপরও ১৪ সদস্যের দলে জায়গা হলো না ডান হাতি সম্ভাবনাময়ী এ পেসারের।
তাসকিনের পরিবর্তে দলে জায়গা পেয়ে গেলেন সম্ভাবনাময়ী আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি। তাসকিনের ইনজুরিতেই ভারত সফরে ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ পেয়ে যান রাব্বি। এরপর ‘এ’ দলের হয়ে তিনি সফরে যান দক্ষিণ আফ্রিকা। যাওয়ার কথা ছিল জিম্বাবুয়েতেও। কিন্তু জাতীয় দলের ডাকে ফিরে এলেন দেশে।
দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরিয়ে আনা হয়েছিল আল আমিন হোসেনকে। বিশ্বকাপের পর বেশ কয়েকটা সিরিজ কেটে গেলেও তাকে বিবেচনায় আনা হয়নি। এবার আবারও সুযোগ পেয়ে গেলেন সম্ভাবনাময়ী এ পেসার। অপর দিকে ‘এ’ দলের হয়েও নিজেকে প্রমান করতে ব্যর্থ এনামুল হক বিজয় বাদ যাবেন এটা ছিল জানা কথাই। ইমরুল কায়েস হলেন পুরো দস্তুর টেস্ট ব্যাটসম্যান। সুতরাং, তিনিও বিবেচনায় আসার কথা নয়।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন এবং কামরুল ইসলাম রাব্বি।