ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরেই অনুশীলনে সাকিব

Link Copied!

sakibস্পোর্টস ডেস্ক :  ফ্লাইট সূচি পরিবর্তণ হওয়ার কারণে শুক্রবার নয়, দেশে ফিরেছেন শনিবার। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসার ধকলও কম না। তবুও সাকিব আল হাসান বসে থাকলেন না। রোববারই যোগ দিয়েছেন অনুশীলনে।
অস্ট্রেলিয়া সিরিজ না হওয়ায় বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে সন্তান সম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কাছে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। তবে জিম্বাবুয়ে সিরিজের সূচি নির্ধারিত হয়ে যাওয়ায় আবারও দেশে ফিরে আসতে হলো তাকে।
দলের ক্রিকেটাররা আরও দু’দিন আগে অনুশীলণ শুরু করলেও, আজ থেকে যোগ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে, আজ অনুশীলনের কোন সূচি নির্ধারিত ছিল না। ছিল ঐচ্ছিক অনুশীলনের দিন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাকিব। এরপর সাড়ে১২ টায় শুরু করেন অনুশীলণ। তবে দলের অন্যদের সঙ্গে মিশে নয়, সাকিব আজ নিবিড়ভাবে ব্যাটিং অনুশীলনই করে গেছেন শুধু।
দুপুর আড়াইটা পর্যন্ত মিরপুরের ইনডোরে বোলিং মেশিনের সামনে একটানা ব্যাটিং প্র্যাকটিস করে গেছেন। সেখানে উপস্থিত ছিলেন কোচ সালাউদ্দিন। মাঝে-মধ্যে তার কাছ থেকেও টিপস নিয়েছেন তিনি। এরপর খানিক বিশ্রাম নিয়ে করেছেন জিমনেশিয়াম।
তবে অনুশীলনের প্রথমদিন মিডিয়াকে এড়িয়েই চলেছেন সাকিব।