ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শারজায় শুরুতেই বিপর্যয়ে পাকিস্তান

Link Copied!

Australia-vs-pakistanস্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি শেষে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। সিরিজ যে তারা আর হারছে না এটা নিশ্চিত। তবে ইংল্যান্ডের বিপক্ষে দারুন একটি সিরিজ জয়ের লক্ষ্যে শারজায় খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে মিসবাহ অ্যান্ড কোং।
শারজায় সকালে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয় হয়েছিল পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হকেরই। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু শুরুটা মোটেও ভালো হলো না পাকিস্তানের। শুরুতেই ওপেনার আজহার আলির উইকেট হারাতে হলো তাদের।
ম্যাচের তৃতীয় ওভারের তৃতীয় বলেই জেমস অ্যান্ডারসন আঘাত হানেন পাকিস্তান ইনিংসের ওপর। তার বল আজহারের ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে জনি ব্যায়ারেস্টর গ্লাভসে। কোন রান না করেই দলীয় ৫ রানে আউট হয়ে যান এক টেস্ট বিরতি দিয়ে দলে ফেরা আজহার।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ১১.১ ওভার শেষে পাকিস্তানের রান ১ উইকেট হারিয়ে ২০ । উইকেটে রয়েছেন ১০ রান করে নিয়ে মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক।
সিরিজের শেষ টেস্টটির জন্য দুটি করে পরিবর্তন আনা হয়েছে দুই দলেই। সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক এমন দু’জনকে দলে ফেরান, যারা ২০১২ সালের পর আর টেস্ট খেলেননি। ফেরানো হয়েছে স্পিনার সামিট প্যাটেলকে। এছাড়া দলে এনেছেন জেমস টেলরকে। বাদ দেয়া হয়েছে জস বাটলার এবং মার্ক উডকে।
পাকিস্তান দলে ইনজুরির কারণে এমনিতেই ছিটকে গিয়েছেন ইমরান খান। তার পরিবর্তে দলে আনা হয়েছে আরেক পেসার রাহাত আলিকে। এছাড়া ওপেনার শান মাসুদকে বাদ দিয়ে ফেরানো হয়েছে আজহার আলিকে।