ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাজী শুভর মিউজিক ভিডিওতে নাদিয়া

Link Copied!

nadiaবিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী কাজী শুভর শ্রোতাপ্রিয় ‘সাতজনম’ শিরোনামে গানের মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ২৭ ও ২৮ অক্টোবর বাগেরহাটে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন বিকাশ সাহা।
নাদিয়া জানালেন, ‘আমি খুব কম কাজ করি। মিউজিক ভিডিও খুব বেশি করিনি। কিন্তু এই কাজটা অনেক ভালো হয়েছে। পুরো গল্পটা ভালোবাসার। গানে একটা মেসেজ আছে। গানের শেষের দিকে আমার বিয়ে হয়। সুইসাইড করি। মজার ব্যাপার এর আগে যে কটি মিউজিক ভিডিও করেছি সবগুলোতেই সুইসাইড করেছি! শিগগিরই ভিডিও রিলিজ দেওয়া হবে।’
উল্লেখ্য, বর্তমানে নাদিয়া অভিনীত সবুর খানের ‘দাগ’ ও হিমেল আশরাফের ‘একদিন ছুটি হবে’ নামে দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে। সর্বশেষ বিবিসি প্রযোজিত, ‘উজান গাঙের নাইয়া’ নাটকে নাম লিখিয়েছেন। নাটকটির শুটিংয়ে অংশ নিতে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। এছাড়া আবু সাইয়ীদ পরিচালিত ‘ড্রেসিং টেবিল’ সিনেমায় অভিনয় করছেন তিনি। প্রথম লটের কাজ শেষ হয়েছে। ডিসেম্বরে দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন।