ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়াল্লিশেও সৌন্দর্যের ঐশ্বর্য তার…

Link Copied!

aishwarya-raiবিনোদন ডেস্ক : সৌন্দর্যের ঐশ্বর্য নিয়ে ৪২-এ পা রাখলেন এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী ও বিগ বি অমিতাভ বচ্চনের পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চন। ৪২-এও তার রূপের জৌলুস এতোটা কমেনি, অমলিন তার গ্ল্যামার! পুরো দস্তুর সংসার জীবন যাপন করায় তার ৪২তম জন্মদিনটিও তাই উদযাপন করছেন স্বামী অভিষেক বচ্চন আর একমাত্র কন্যা আরাধ্যের সাথে!
জানা গেছে, ১ নভেম্বর ৪২ বছরে পা রাখলেন ‘রেইনকোট’ খ্যাত অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। আর ৪২তম জন্মদিনটিও বিয়ের পর যেভাবে পালন করেছেন, ঠিক সেভাবেই ঘরোয়াভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্বামী অভিষেক বচ্চন আর মেয়ে আরাধ্যকে নিয়ে প্রতি বছরের মত যেভাবে নিজের জন্মদিন পালন করেন, ঠিক এবারো তার ব্যতিক্রম হচ্ছে না।
বিয়ের পর পাঁচ বছর কোনো ছবিতে অভিনয় না করলেও তিনি ফের ফিরলেন বলিউডের গ্ল্যামার জগতে। এরইমধ্যে ঐশ্বরিয়া অভিনীত ‘জজবা’ নামের একটি ছবিও মুক্তি পেয়েছে। আর বর্তমানে আরো একটি ছবির শ্যুটিং নিয়ে বর্তমানে তিনি অবস্থান করছেন লন্ডনে, ছবির নাম ‘এ দিল হে মুশকিল’। আর সেখানেই স্ত্রীর ৪২তম জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে উড়ে গেলেন স্বামী অভিষেক বচ্চন। আর ঐশ্বরিয়াও নিজের জন্মদিনটি সন্তান আর স্বামীর সাথে কাটাতে ছবির নির্মাতা করন যোহরের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে ফ্রি রেখেছেন!
অন্যদিকে প্রচার প্রচারণা মিলিয়ে এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়ার রাই বচ্চনের বড় পর্দায় ফেরাটা ছিল এই সময়ের বিনোদনের আলোচিত ঘটনাগুলোর একটি! অভিনয়, নাচ, রূপ আর সৌন্দর্যের স্পর্শে তুমুল দাপট নিয়ে গোটা দুই যুগ পাড় করেছেন ঐশ্বরিয়া রাই। দীর্ঘ পাঁচ বছর বিরতি শেষে ফিরলেন ভারতীয় সিনেমার এই সম্রাজ্ঞী। ৯ অক্টোবর ভারতসহ বিশ্বের বেশকিছু দেশে মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘জজবা’। কিন্তু বড় পর্দায় তার ফেরা যতটা প্রত্যাশা তৈরি করেছিল তার অর্ধেকও পূরণ হয়নি ‘জজবা’ দিয়ে।
উল্লেখ্য, বিয়ের পর প্রথমবার রুপালি পর্দায় মুক্তি পেল এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘জজবা’। ঐশ্বরিয়া ছাড়াও ‘জাজবা’-তে অভিনয় করেছেন ইরফান খান, শাবানা আজমি ও জ্যাকিশ্রফ।