ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেইলর সুইফটের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

Link Copied!

tailar-sueftবিনোদন ডেস্ক : গানের কথা চুরির অভিযোগ উঠেছে চলতি সময়ের তুখোড় জনপ্রিয় সঙ্গীতশিল্পী, কম্পোজার ও অভিনেত্রী টেইলর সুইফটের নামে। জেইসি ব্রাহাম নামের একজন এমন অভিযোগ করে আইনের দারস্থ হয়েছেন।
জানা গেছে, ২০১৩ সালে জেইসি ব্রাহামের লেখা ‘হেটার গন হেটার’-এ গানের কথা নিয়েছেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। যা ২০১৪ সালে টেইলর তার নিজের গানের সাথে জুড়ে দিয়েছেন। অথচ কিছুই জেইসিকে না জানিয়ে! আর তাই শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছেন জেইসি ব্রাহাম। শুধু তাই না, এই ভুলের জন্য এরইমধ্যে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চেয়েছেন তিনি।
উল্লেখ্য, একজন গ্র্যামি এ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সঙ্গীত শিল্পী, গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক, এবং অভিনেত্রী টেইলর অ্যালিসন সুইফট। ২০০৬ সালে টেইলর সুইফট তার প্রথম গান ‘টিম ম্যাকগ্র’ প্রকাশ করে, এরপর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম। দ্বিতীয় অ্যালবাম ‘ফিয়ারলেস’ প্রকাশ করে। ২০০৮ এর শেষে ফিয়ারলেস ও টেইলর সুইফট এর বিক্রয়ের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ২.১ এবং ১.৫ মিলিয়ন। বর্তমান সময়ে সবচেয়ে আয় করা সঙ্গীতশিল্পীদের তালিকায় নাম রয়েছে তার।