ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসার ভাঙছে সালমানের বোন শ্বেতা রোহিরার!

Link Copied!

sretaবিনোদন ডেস্ক : বিয়ের পর বেশ কিছুদিন ধরেই নাকি স্বামী ‘ফুকরে’ খ্যাত অভিনেতা পুলকিত শর্মার সাথে দাম্পত্য জীবন নিয়ে কলহের মধ্যে আছেন সুপারস্টার অভিনেতা সালমান খানের পাতানো বোন শ্বেতা রোহিরা। আর তাই নিজের দাম্পত্য কলহ থেকে মুক্তি পেতে শিগগিরই ডিভোর্স নিয়ে নিষ্কৃতি চান রোহিরা!
জানা গেছে, গত বছর নভেম্বরের তিন তারিখে ‘ফুকরে’ খ্যাত অভিনেতা পুলকিত সম্রাটের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শ্বেতা রোহিরা। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। নিজেদের পছন্দ সই বিয়ে করায় বাবা-মাও তাদের বিষয়ে নাক গলাতেন না। কিন্তু সম্প্রতি তাদের দাম্পত্য বিবাদ-কলহ এতটাই চাঙ্গা যে, পাশের বাড়ির মানুষটিও নাকি রীতিমত পুলিশের কাছে তাদের বিরুদ্ধে নালিশ নিয়ে হাজির হচ্ছেন। এমনকি গত ৩ সপ্তাহ থেকে প্রায় প্রতি দিনই নাকি শ্বেতা আর সম্রাটের চেচামেচিতে অস্থির পাড়াপ্রতিবেশিরা। আর তাই নিজেদের মধ্যে চলা বিবাদ মিমাংসায় শেষ পর্যন্ত ডিভোর্স দেয়া নেয়ারই সিদ্ধান্ত নিয়েছেন তারা। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি।
উল্লেখ্য, শ্বেতা রোহিরার সাথে সালমান খানের পারিবারিক সম্পর্ক না থাকলেও সালমান তাকে নিজের বোনের মতই স্নেহ করেন। এমনকি কন্যাদান উৎসবেও সালমান খান স্বয়ং হাজির হয়েছিলেন। অন্যদিকে শ্বেতাও সালমান খানকে তার বড় ভাইয়ের মতই জেনে আসছেন। এবং প্রতি বছর ভাই ফোটা কিংবা রাখি উৎসবে সালমানের হাতে রাখি বেধে দেন তিনি।