ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ হাজার টাকায় থ্রিজি ফোন

Link Copied!

4G Phoneতথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স তাদের অ্যাকুয়া সিরিজে নতুন একটি ফোন এনেছে। ফোনটির মডেল অ্যাকুয়া ইয়াং। ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। ফোনটির এন্ট্রি ঘরানার। তাই দামে সাশ্রয়ী।
অ্যাকুয়া ইয়াং ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চির। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে। এটির প্রসেসর ১.৩ গিগাহার্টজ। র‌্যাম ১ জিবির। আরও আছে মালি ৪০০এমপি জিপিইউ। বিল্টইন মেমোরি ৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ভিজিএ ক্যামেরা। এটির ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পায়ারের।
ফোনটিতে ওয়াইফাই, টুজি, থ্রিজি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।
ভারতের বাজারে ফোনটির মূল্য ৫ হাজার ৯০ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৬ হাজার ৫০ টাকা।