
আবুল হায়াত বাচ্চু, সাভার : সাভারে দুই দিন ব্যাপি ১৫তম ফেডেক্স বাংলাদেশ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন, ৯ পদাতিক ডিভিশন এর জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার গল্ফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান পিএসসি ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সপ্রেস কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তানভীর মাদার, গলফ ক্লাবের নির্বাহী কর্মকর্তা মেজর শফিকুর রহমান (অবঃ) সহ অন্যান্য উচ্চ পদস্ত কর্মকর্তাগণ। এই টুর্নামেন্টে দেশি-বিদেশি ১০টি গল্ফ ক্লাবের ৩২৯ জন গলফার অংশগ্রহণ করেন।
অপরদিকে বিকেলে গল্ফ ক্লাব অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

