ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোলিং অ্যাকশনের বৈধতা পেলেন আসিফ

Link Copied!

asifস্পোর্টস ডেস্ক : গত অক্টোবরে অভিষেক। খেলেছেন মাত্র দুটি ম্যাচ। তাতেই ত্রুটিপূর্ণ বোলিংয়ের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয় পাকিস্তানের অফ স্পিনার বিলাল আসিফের। তবে আশার কথা হলো, ভারতে বায়োমেকানিক পরীক্ষা সফলভাবে শেষ করার পর আইসিসি আসিফের বোলিং অ্যাকশনের বৈধতা দিয়েছে।
আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, বোলিংয়ের সময় আসিফের কুনুই যে পরিমাণ বাঁকা হয়, তা  অনুমোদিত সীমা ১৫ ডিগ্রির মধ্যেই। এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দলে থাকা আসিফের বল করতে আর কোনও বাধা নেই।
গত ৩ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ৩০ বছর বয়সী বিলাল আসিফের। প্রথম দুটি ম্যাচেই বেশ ভালো করেন তিনি। পাঁচ অক্টোবর সিরিজ নির্ধারণী ম্যাচে ২৫ রানে নেন ৫ উইকেট। ব্যাট হাতে করেন ৩৮ রান। ফলে ম্যাচ সেরাও হন তিনি। কিন্তু এরপরই আম্পায়ারদের কাছে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন বিলাল আসিফ।