স্পোর্টস ডেস্ক : বিপিএলের তৃতীয় আসরে টাইটেল স্পন্সর নির্বাচিত হয়েছে বিআরবি কেবল। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয় বিসিবির পক্ষ থেকে। এ সময় নতুন আসরের লোগোও উম্মোচন করা হয়।
লোগো উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরবি কেবলের পরিচালক মেজবাহ রহমান। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আর্ডেন মাত্রার প্রতিনিধি সামাউল আরেফিন।
বিআরবি কেবলের পরিচালক মেজবাহ রহমান বলেন, ‘ক্রিকেটের জনপ্রিয়তার কারণেই মূলতঃ আমরা এই আসরের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও চেষ্টা থাকবে অন্যান্য আসরগুলোতেও নিজেদের সম্পৃক্ত করে নেয়ার।’
বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বিপিএলের উদ্বোধন ২০ নভেম্বর, খেলা শুরু হবে ২২ নভেম্বর থেকে। প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটা এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা পৌনে ৭টা (৬টা ৪৫ মিনিটে)।

