বিনোদন ডেস্ক : ভারতীয়রা সত্যি সত্যিই খোলামেলা হয়ে উঠছেন! সম্প্রতি সেক্স কমেডি ‘গুড্ডু কি গান’ সিনেমার ট্রেলার প্রকাশের পর এমনটিই বলাবলি করছিলেন অনেকে। এবার ইউটিউবে প্রকাশ পেল ছবির আইটেম সং ‘ডিং ডং’, যেখানে নেচে গেয়ে রীতিমত বলিউডের অন্যান্য আইটেম গার্লডের শাসিয়ে দিলেন লেসি বাংহার্ড নামের ইংলিশ বংশোদ্ভুত এক আবেদনময়ী মডেল ও অভিনেত্রী!
জানা গেছে, গত ২৯ অক্টোবর মুক্তি পেয়েছে ভারতীয় সেক্স কমেডি ‘গুড্ডু কি গান’ ছবির আইটেম সং ‘ডিং ডং’। আর পুরো আটেম গানজুড়ে খোলামেলা নেচে একদিনেই আলোচনায় লেসি। বলিউডে পা রেখেই আলোচনায় চলে আসাটা তার ভবিষ্যৎ কেরিয়ারে পাথেয় হবে বলেই ধরে নিচ্ছেন কেউ কেউ। অনেকে আবার বলছেন, শিগগিরই সানি লিওনকে টপকে যেতে পারেন লেসি!
উল্লেখ্য, ‘গুড্ডু কি গান’ ছবিতে কুনাল খেমু ছাড়াও রয়েছেন পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। বলিউডে এটিই পায়েলের প্রথম ছবি। এছাড়াও বিজেন্দ্র কালা, সুমিত ভিয়াস, জামেল খান ও অপর্ণা শর্মা অভিনয় করেছেন ছবিতে। চলতি মাসের ৩০ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
হলিউডের ছবিতে প্রায় সময় সেক্স কমেডি দেখা গেলেও এবার দেখা যাক বলিউডের দর্শকরা কিভাবে নেন ছবিটিকে!

