বিনোদন ডেস্ক : এশিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ফিল্ম ফেস্টিভাল ‘বুসান ফিল্ম ফেস্টিভাল’-এ প্রদর্শন ও ব্যাপক প্রশংসার পর এবার মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের ১৭ তম আসর শুরু হল হংশল মেহতার ছবি ‘আলিগড়’ প্রদর্শনীর মধ্য দিয়ে। মুম্বাই ফিল্ম ফেস্টিভালের ১৭তম আসরে নিজের চলচ্চিত্র দিয়ে শুরু হওয়ায় আপ্লুত নির্মাতা হংশল মেহতা। তাকে এই সম্মান দেয়ায় আয়োজকদের প্রতি তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান।
একজন সমকামী অধ্যাপকের জীবনের সত্যি ঘটনা নিয়ে লেখা হয়েছে এই ‘আলিগড়’-এর চিত্রনাট্য। অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ী।
মুম্বাই ফিল্ম ফেস্টিভালের ১৭ তম আসরের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজিনে উপস্থিত সিনে দর্শক, আলোচক ও তারকা অভিনেতা-অভিনেত্রীরা হংশল মেহতার ‘আলিগড়’ ছবিটির উচ্চ প্রশংসা করেন। এমনকি কেউ কেউতো বলেই ফেললেন যে, হংশলের ‘আলিগড়’ এই বছরের সেরা ছবি।
জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হংশল মেহতার প্রশংসিত ছবি ‘আলিগড়’ দিয়ে শুরু হল মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের ১৭তম আসর। এরআগে ছবিটিকে উদ্বোধনী স্ক্রিনিংয়ের জন্য মনোনয় করা প্রসঙ্গে একজন বলেন, মায়ামি ফিল্ম ফেস্টিভালের কর্তৃপক্ষ দেখে শুনেই ‘আলিগড়’কে ওপেনিং স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত করেন। ‘আলিগড়’ খুবই বিষয় ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ একটি ছবি, যাতে অসাধারণভাবে একটি সেনসেটিভ গল্পকে দেখানো হয়েছে। আর নির্মাতা হংশল মেহতাও একজন ইউনিক নির্মাতা। সব ভেবেই আমরা ‘আলিগড়’ দিয়েই মুম্বাই ফিল্ম ফেস্টিভাল শুরু করছি।’
এরআগে, বুসান উৎসবের চতুর্থ দিনে প্রদর্শীত হয় মেধাবী অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনীত এবং হংশল মেহতা পরিচালিত ছবি ‘আলিগড়’। ছবিটি প্রদর্শনের পর বুসান ফিল্ম ফেস্টিভালের অতিথিরা দাঁড়িয়ে সম্মাননা জানান।

