আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে নির্মিত মহারাষ্ট্রে মসজিদ-মন্দির ভাঙার কাজ শুরু হবে আসছে দিওয়ালির পর থেকে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুম্বাই হাইকোর্টকে এমনটাই জানানো হয়েছে।
২০০৯ সালের ২৯ সেপ্টেম্বরের পর রাজ্যে অবৈধভাবে নির্মিত ধর্মীয় পরিকাঠামোগুলো কবে ভাঙা হবে, গত সপ্তাহে সরকারের কাছে তা জানতে চেয়েছিলেন আদালত। এর উত্তরে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়, দিওয়ালির পরই শুরু হবে অবৈধ নির্মাণ সরানোর কাজ। সেই সঙ্গে আগামী নয় মাসের মধ্যেই এই কাজ শেষ করা হবে।
উল্লেখ্য, এই কাজের জন্য আদালতের কাছে এক বছর সময় চেয়েছিলেন মহারাষ্ট্র সরকার। কিন্তু আদালত জানায়, ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। নয় মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে।

