ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার কুর্দি যোদ্ধার শিরশ্ছেদ করেছে আইএস

Link Copied!

issআর্ন্তজাতিক ডেস্ক : চার ইরাকি কুর্দি যোদ্ধার শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। মার্কিন বিশেষ বাহিনীর সঙ্গে কুর্দি যোদ্ধাদের যৌথ অভিযানের পরপরই এ হত্যাকাণ্ড চালিয়েছে জঙ্গি সংগঠনটি। একটি ভিডিওতে ওই শিরচ্ছেদের ঘটনাটি পোস্টও করেছে আইএস।
গত সপ্তাহে মার্কিন-কুর্দি যৌথ অভিযানে আইএসের কারাগার থেকে ৭০ বন্দিকে মুক্ত করা হয়েছিল। ওই অভিযানের পরই এই হত্যাকাণ্ড চালিয়েছে আইএস।
তবে অনলাইনে পোস্ট করা ভিডিওটিতে মার্কিন ও কুর্দি বাহিনীর ওই যৌথ অভিযানকে ব্যর্থ হিসেবে দাবি করেছে আইএস। তারা দাবি করেছে অভিযান পরিচালনাকারী সেনারা জিহাদীদের সঙ্গে পেরে ওঠেনি। বরং তারা হতাহত হয়েছে। সেনাদের ব্যবহার করা প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও দেখানো হয়েছে ভিডিওটিতে।
ভিডিওতে দেখা গেছে শিরশ্ছেদ করা চার যোদ্ধা কুর্দিশ পেশমার্গা নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। কালো মুখশধারী চার আইএস জঙ্গি শিরশ্ছেদে অংশ নেয়। এ সময় নিহতদের পরনে ছিল কমলা রঙের জাম্পস্যুট। আর তাদের হাত ছিল পেছন দিকে বাঁধা। তবে কবে, কখন, কোথায় এই শিরশ্ছেদের ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।