ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২১৭ যাত্রী নিয়ে নিখোঁজ রাশিয়ার বিমান

Link Copied!

bimanআর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান ২শ ১২ জন যাত্রী নিয়ে বিতর্কিত সিনাই উপত্যকা থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, বিমানটি সিনাই মধ্যবর্তী কোনো অঞ্চলে ভূপাতিত হয়ে থাকতে পারে।
কাতারভিত্তিক গণমাধ্যমক আল জাজিরা বিমান দুর্ঘটনা বিষয়ক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, যে বিমানটি যাত্রী নিয়ে রাশিয়ার পথে যাচ্ছিল তা নিরাপদে মিশরের আকাশসীমা অতিক্রম করেছে। শুধু তাই নয় তারা তুরস্কের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেও যোগাযোগ করতে সক্ষম হয়েছে।
এ-৩২১ এয়ারবাসটি নির্ধারিত ফ্লাইট অনুযায়ী শার্ম আল শেখ সিনাইয়ের বিমানবন্দর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দিকে যাচ্ছিল। জানা যায়, কোগালাইমাভিয়া নামে রাশিয়ার একটি বিমানসংস্থার এয়ারবাস এটি। বিমান চার্টারের রেকর্ড অনুযায়ী বিমানটিতে ২১৭জন যাত্রীসহ আরও সাতজন ক্রু ছিল। তবে বিবিসি সূত্রে জানা যায়, বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিল রাশিয়ার পর্যটক।
মিসরের রাষ্ট্রীয় বিমানসংস্থার মুখপাত্র আয়মন আল মকদুম একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে জানান, তুরস্কের আকাশসীমায় থাকাকালীন সময় পর্যন্ত বিমানটি নিরাপদেই ছিল। মূলত বিমান নিখোঁজ হওয়ার ঘটনাটি সর্বপ্রথম নিশ্চিত করে সিনাই উপত্যকা কর্তৃপক্ষ।