ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগের স্বাধীনতার জন্য গণতন্ত্র রক্ষা করতে হবে

Link Copied!

moynul hosenনিজস্ব প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেছেন, ‘বিচার বিভাগের স্বাধীনতাকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। কিন্তু গণতন্ত্র রক্ষার প্রথম সারির সৈনিক সাংবাদিক ও আইনজীবীরাও দলীয় রাজনীতিতে জিম্মি হয়ে পড়েছেন। আর এই দলীয় রাজনীতির কারণেই দেশের গণতন্ত্র অসহায় হয়ে পড়েছে।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত ‘নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ এবং পৃথকীকণের আট বছর’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
মঈনুল হোসেন বলেন, ‘দলীয় রাজনীতি আজ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে, সাংবাদিক ও আইনজীবী থেকে শুরু করে সবাই আওয়ামী লীগ-বিএনপিতে বিভক্ত। যার কারণে দেশের গণতন্ত্র অসহায় হয়ে পড়েছে।’
আ.লীগ ও বিএনপি কোনো দলই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মাথা ঘামায় না। বিচার বিভাগের মাধ্যমেই যেমন গণতন্ত্র হত্যা শুরু হয়, তেমনিভাবে বিচার বিভাগ ধ্বংসের মাধ্যমেই স্বৈরশাসকও সৃষ্টি হয় বলে মন্তব্য করেন এই প্রবীণ আইনজীবী।
বর্তমান সংসদ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এটা নিয়ে কিছু বলতে চাই না। এটা একটি হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের রাজনীতি এখন ধোঁকাবাজির রাজনীতিতে পরিণত হয়েছে। এটা তো স্বাধীন বাংলাদেশে হওয়ার কথা ছিল না। এর জন্য তো বাংলাদেশ স্বাধীন হয়নি।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. এআই মাহবুব উদ্দীন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দীন আহমেদের সঞ্চালনায় মুক্ত আলোচনায় আরো অংশ নেন, বিচারপতি আমিরুল কবির চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সংগঠনের নির্বাহী পরিচালক মুহম্মাদ শফিকুর রহমান প্রমুখ।