ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যামনেস্টি যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়ার দুঃসাহস কেমনে দেখায়?

Link Copied!

amnestyনিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেছেন, ‘আমি বুঝতে পারছি না বাংলার মাটিতে অবস্থান করে অ্যামনেস্টি ইন্টান্যাশনাল যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়ার এমন দুঃসাহস কেমনে দেখায়?’
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘যুদ্ধাপরাধীদের পক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দালালী বন্ধের দাবিতে’ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এমন বিস্ময় প্রকাশ করেন। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
শফিকুর রহমান বলেন, ‘রাজাকারদের গডফাদার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বিদেশে অবস্থান করে যুদ্ধপরাধীর বিচার নিয়ে ষড়যন্ত্র করছে।’
বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধাদের বিচার চাওয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশের মাটিতে যাবতীয় কাজ নিষিদ্ধের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের দ্রুত ফাঁসির দাবিও জানিয়েছেন তারা।
বক্তারা বলন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধীদের পক্ষে নির্লজ্জ দালালি করছে। এই দালালির অংশ হিসেবেই তারা মুক্তিযোদ্ধাদের বিচার করার কথা বলছে।
‘যতোই লাফাক মুজাহিদ-সাকা, যাবে না ওদের পাপকে ঢাকা’। ‘যে মাটিতে লাখো শহীদের রক্ত, সে মাটিতে রাজাকারের স্থান নেই’। ‘যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করো, লাখো শহীদকে সম্মান করো’। এসব স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ, সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী, যুগ্ম-মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারী, সহ-সাংগঠনকি সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।