ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভ্যন্তরীণ সম্পদ দিয়ে এসডিজি অর্জন করতে হবে-সিপিডি

Link Copied!

debapriya-bhattacharyaনিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন করতে হলে অভ্যন্তরীণ সম্পদকে কাজে লাগাতে হবে। এজন্য অভ্যন্তরীণ সম্পদ আহরণের সক্ষমতাও বাড়াতে হবে।
শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘টেকসহ উন্নয়ন ২০৩০ অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের কি পদক্ষেপ নেয়া উচিত’ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে।
সেমিনারে মুল প্রবন্ধ তুলে ধরেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
দেবপ্রিয় ভট্টচায্য বলেন, ‘এসডিজি অর্জনে জাতীয় পরিকল্পনা এবং নীতিমালার মাধ্যমে এসজিডিজির লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। এসডিজির বাস্তবায়নে নেতৃত্ব লাগবে। অর্থায়ন ও বাস্তবায়নের উপায়গুলোর ধারাবাহিক পদ্ধতিতে যেতে হবে। সব ধরনের ডাটা প্রাপ্তিতে জাতীয় পরিসংখ্যান সংস্থাগুলোর সক্ষমতা থাকতে হবে। সকল বিষয়গুলো প্রাতিষ্ঠানিক রূপে নিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দেশীয় বিনিয়োগ বাড়াতে হবে। দেশের টাকা যাতে করে বাইরে চলে না যায় সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অভ্যান্তরীণ সম্পদ আহরণ সক্ষমতা বাড়াতে হবে। বর্তমানে এর পরিমাণ মাত্র মোট জিডিপি ১২ দশমিক ১ শতাংশ যা নেপালের থেকেও কম।’
দেবপ্রিয় বলেন, ‘বৈদেশিক সহায়তা বাড়াতে হবে। বর্তমানে বেসরকারি বিনিয়োগ মাত্র ২২ দশমিক ১ শতাংশ এটাকে ২৮ থেকে ২৯ শতাংশে উন্নীত করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে।’
এসডিজি অর্জনের চ্যালেঞ্জগুলো উল্লেখ করে তিনি বলেন, ‘এসডিজি অর্জনে বাংলাদেশের সামনে এখন পাঁচটি চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো হলো- বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিকে জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা, সকলের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা, সম্পদের প্রাপ্যতা, বস্তুনিষ্ঠ পরিসংখ্যান ও তদারকি এবং কাঠামোগত কৌশল ও বাস্তবায়ন করে এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হবে।’
এসডিজি বাস্তবায়ন করতে হলে মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করতে হবে বলেও জানান তিনি।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, সাবেক অর্থমন্ত্রী সাইদুর রহমান, তত্ত্বাধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবিএম মির্জা মো. আজিজুল ইসলাম, সাবেক স্বতন্ত্র  সংসদ সদস্য ফজলুল আজিম প্রমুখ।