ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কাইপেতে আপনার প্রক্সি দেবে লাইভ পুতুল

Link Copied!

Skypeতথ্যপ্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফটের ইনস্ট্যান্ট মেসেজিং, ভয়েস এবং ভিডিও কলিং প্লার্টফর্ম স্কাইপে নতুন একটি সেবা চালু করেছে। এই সেবার আওতায় ইনস্ট্যান্ট মেসেজিংয়ে ইন্টারঅ্যাকটিভ ভিডিও এবং মুভিং ইমোটিকন আদান প্রদান করা যাবে। এটি অনেকটা প্রিইনস্টল ড্রাফট এসএমএসের মতই। ফলে আপনার পছন্দসই ভিডিও ক্লিপ কিংবা ইমোটিকন চ্যাট করার সময় বন্ধুদের পাঠাতে পারবেন।  এই সেবাটি কেবলমাত্র ভারতের ব্যবহারকারীদের জন্য।
নতুন ইন্টারঅ্যাকটিভ ভিডিও এবং টকিং পিকচারকে স্কাইপে  নাম দিয়েছে মজিস। এই সেবার আওতায় মেসেজিং এ ছোট আকারের ভিডিও ক্লিপ আদান প্রদান করা যাবে। স্কাইপে দাবি করছে তারা চ্যাট প্লার্টফর্মে রীতিমতো বিপ্লব এনেছে।
বর্তমানে ভারতে স্কাইপে যশ রাজ ফ্লিম এবং ইরোসনাউ স্টুডিওর সঙ্গে যৌথভাবে কাজ করছে। ইরোস ইন্টারন্যাশনাল ভারতে চ্যাট প্লার্টফমে এন্টারটেইনমেন্ট যোগ করার জন্য স্কাইপেকে অনুরোধ জানিয়েছিল। এরই প্রেক্ষিতে ভারতে চালু হলো নতুন এই ফিচার।
বর্তমানে অ্যাপটিতে ১০০টি মজিস আছে। এগুলো সংখ্যা আরও বাড়ানো হবে বলে স্কাইপে জানিয়েছে।
বর্তমানে সারা পৃথিবীতে স্কাইপি ব্যবহারকারী সংখ্যা ৩০ কোটি।
স্কাইপি অ্যাপটি সকল প্লার্টফর্মে ব্যবহার করা যায়।