ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যামনেস্টির বক্তব্য : কাল সেক্টর কমান্ডারস ফোরামের বিক্ষোভ

Link Copied!

Sectors_formনিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধীদের পক্ষে অ্যামনেস্টির ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে পাকিস্তানি সাফাই সাক্ষীর আবেদনের প্রতিবাদে সেক্টর কমান্ডারস ফোরাম বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হবে।সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত সেক্টর কমাকমান্ডর্স ফোরামের নেতারা প্রেসক্লাবের সামনে অবস্থান করবেন।
সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ’৭১ এর প্রচার সম্পাদক তুষার আমীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যসহ যুদ্ধাপরাধীদের পক্ষে পাকিস্তানি সাফাই সাক্ষীর প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে। বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেবেন।