ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপনীয়তা ভেঙে বেরিয়ে এলেন তিন্নি

Link Copied!

Tinniবিনোদন ডেস্ক : অবশেষে জীবন নিয়ে ছন্দে ফিরলেন তিন্নি। দীর্ঘদিনের দুঃসময় পেরিয়ে তিন্নি যেন জীবনের হাল ধরলেন। ক্যারিয়ারের উত্তাল সময়ে ঘর ভেঙে যে তিন্নি দিশা হারিয়েছিলেন, ডুবেছিলেন নেশায়। সেই তিন্নির মলিন মুখ এখন আর নেই। তিন্নির মুখে হাসি ফুটেছে। হিল্লোলের সঙ্গে সংসার ভাঙার পর গেল বছর ১৮ ফেব্রুয়ারি নতুন সংসার গড়েন তিন্নি। মিডিয়া থেকে দূরে সরে ঘর গুছিয়েছেন এতোদিন। সেই গোপনীয়তা ভাঙলো ২৯ অক্টোবর। মিডিয়ায় বিয়ের খবর রটে যাওয়ার পর তিন্নিও মুখ খুললেন। ফেসবুকে জানালেন, নতুন জীবনে ভালো আছেন তিনি। বিয়ের খবরটাও সত্যায়িত করলেন।
বন্ধুদের আড্ডায় বর আদনান হুদা সাদের সঙ্গে পরিচয় ঘটে তার। তারপর ধীরে ধীরে প্রণয়। তারপর বিয়ে। তারপর হঠাৎ তিন্নি একদিন মিডিয়ার সামনেও এলেন। সম্প্রতি সুজন শাহরিয়ার নির্মিত একটি নাটকে অভিনয়ের মাধ্যমে ফের মিডিয়ায় পা ফেললেন তিন্নি। হৈ হৈ পড়ে গেল। তিন্নিকে খুঁজতে নাটকের সেটে গিয়ে গণমাধ্যম কর্মীরা দেখেন তিন্নি নেই। নেই তো নেইই। গোপনে নাটক নির্মিত হল। শোনা গেলো একই নির্মাতার হাত ধরে চলচ্চিত্রেও ফিরছেন তিনি। এর আগে সোহানুর রহমান সোহানের হাত ধরে শাকিব খানের বিপরীতে ‘সে আমার মন কেড়েছে’ চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। নাটক ও মডেলিংয়ে তিন্নি হয়ে উঠেছিলেন তুমুল জনপ্রিয় চরিত্র।
সেই তিন্নির ভক্ত ছিলেন যারা তাদের কাছে তার এ হাসিমুখ নিশ্চয়ই আনন্দের। জীবনের অন্ধকার পেরিয়ে আলোয় ফেরা কি কম কথা? এখন গানও গাইতে চাইছেন তিন্নি। গীতিকার আসিফ ইকবালকে ফেসবুকে তিন্নি বলছিলেন, আপনার একটা গান গাইতে চাইছিলাম অনেকদি ধরে। বলা হয়ে ওঠেনি।’ নতুন লিরিক আবদার করে বসলেন তিন্নি। পার্থ বড়ুয়ার শুভেচ্ছার জবাবে তাকে বাসায় নিমন্ত্রণ জানালে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ তিন্নি। তিনি বলেন, ‘আমার জামাইটা অনেক ভালো মানুষ।’
কন্যা ওয়ারিশাকে নিয়ে শশুরবাড়িতেই আছেন তিন্নি। বৃহস্পতিবার রাতে দ্বিধাহীনভাবে নতুন জীবনের ছবি প্রকাশ করলেন বেশ কিছু। একটা ছবিতে দেখা গেলো মনের আনন্দে স্বামীর পায়ের নখ কাটছেন তিন্নি। এখন কি পৌষমাস?