ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলেই বেশ জনপ্রিয় মেসি!

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : টানা সাতটি মৌসুমের ফিফা বর্ষসেরা পুরস্কার উঠেছে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে। টানা অষ্টমবারেরমতও যে তাদের দু’জনের কারও না কারও হাতে পুরস্কারটি উঠতে যাচ্ছে যে এটা মোটামুটি নিশ্চিত। ইতিমধ্যে ফিফা যে ২৩ জনের তালিকা প্রকাশ করেছে সেখানে অবধারিতভাবেই রয়েছে এই দুই বিশ্বসেরা ফুটবলারের নাম।
তবে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ফুটবলারের নাম জানতে ফুটবল ভক্তদের এখনও অপেক্ষা করতে হবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। তার আগেই অবশ্য শ্রেষ্ঠত্বের মুকুট নয়, চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলিয়ানদেরও মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে তারকা লিওনেল মেসি।
ব্রাজিলের ২০জন পেশাদার কোচের কাছ থেকে নেয়া হয়েছে পছন্দের তালিকা। এই ২০জন কোচ বাছাই করেছেন মেসি-রোনালদোর মাঝে কে সেরা। ওখানে আবার স্বদেশী তারকা নেইমারের ঠাঁই মেলেনি।
তবে মজার বিষয় হচ্ছে, ব্রাজিলিয়ান কোচদের মধ্যে সবচেয়ে বেশি মেসিভক্তির বিষয়টা দেখে। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্রাজিলে জনপ্রিয়তায় মেসি অনেক বেশি এগিয়ে। ইচ্ছেমত ভোট দিতে গিয়ে ২০ জন কোচের মধ্যে ১৪ জনেরই ভোট পেয়েছে মেসি। বাকি ৬ জনের মধ্যে ৫টি গেছে রোনালদোর ঝুলিতে।
শুধুমাত্র ব্রাজিলের সাবেক কোচ মানো মেনেজেস এই দু’জনের একজনকেও বেছে নিলেন না। তবে, ব্যালন ডি’অর দেয়ার আগেই যখন ব্রাজিলে সেরার দৌড়ে প্রথম হয়ে গেলেন মেসি, তখন তার মাথাতেই যে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট উঠতে যাচ্ছে, তাতে কোন সন্দেহ নেই।