ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪০

Link Copied!

abmআর্ন্তজাতিক ডেস্ক : সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থা এবং একটি উদ্ধারকারী দল জানিয়েছে, দামেস্কের কাছে একটি শহরের বাজারে সিরিয়ার সেনাবাহিনী ওই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকার বাহিনী দামেস্ক থেকে ১০ মাইল দুরের দাওমা এলাকায় ১২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা জঙ্গিদের লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।
দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স তাদের ফেসবুকের পেজে একটি হামলার ছবি পোস্ট করেছে। সেখানে দেখা গেছে বেশ কিছু রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। তারা জানিয়েছে, সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে।
দাওমাতে চার বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে সেখানের লোকজন পালিয়ে কাছাকাছি অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এসব হামলায় আহত বহু মানুষকে চিকিৎসা সেবা দিতে গিয়ে রীতিমত যুদ্ধ করছেন।