ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক বছরে ১৩ সাংবাদিককে হত্যা করেছে আইএস

Link Copied!

issআর্ন্তজাতিক ডেস্ক : ইরাক এবং সিরিয়ায় সক্রিয়ভাবে অবস্থান করছে ইসলামিক স্টেট (আইএস)।তারা এসব দেশের বিভিন্ন এলাকা তাদের দখলে নিয়েছে। গত বছর ইরাকের মসুল শহরটি দখল করে নিয়েছিল আইএস। দখলের পর থেকেই সেখানে হত্যাযজ্ঞ শুরু করেছে তারা। এই হত্যাযজ্ঞে অনেক সাংবাদিকও প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত মসুলের মোট ১৩ জন সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে আইএস। এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
আইএসের কাছে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রায় ১৬ মাস আগে মসুলের ৪ গণমাধ্যমকর্মীকে অপহরণ করা হয়েছিল। এদের অবস্থা এখন কী বা আদৌ তারা বেঁচে আছেন কীনা তা এখনও জানা যায়নি।
শুধু হত্যাকাণ্ড চালিয়েই শান্ত হয়নি আইএস। তারা স্থানীয় টেলিভিশন ও রেডিও স্টেশনের নিয়ন্ত্রণও তাদের হাতে নিয়ে নিয়েছে। আর এ কারণেই মসুল এলাকার বিষয়ে কোনো ধরনের খবর পাওয়া যাচ্ছে না।
ধারণা করা হয় আইএস জঙ্গিরা সামা মসুল টেলিভিশনের যন্ত্রপাতি জব্দ করে সেগুলো দিয়েই ২০১৪ সালের জুলাই মাসে শহরটির গ্রেট মসজিদে গোষ্ঠীটির প্রধান স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল বাগদাদির ভাষণ ধারণ করেছিল। ওই ভাষণের মধ্যদিয়েই বাগদাদি সর্বপ্রথম জনসমুক্ষে আসেন।
তখন থেকে ওইসব যন্ত্রপাতি ব্যবহার করেই আইএস তাদের টেলিভিশন চ্যানেল দাবিক এবং রেডিও স্টেশন আল-বয়ান চালিয়ে আসছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জানিয়েছে, আইএসের কাছে মসুলের পতনের পর ৬০ জন সাংবাদিক শহরটি থেকে পালিয়ে গিয়েছিল।
আরএসএফ আরো জানিয়েছে, “কয়েকজন যারা আবার ফিরে গিয়েছিলেন তারা তাদের ভুলের মাশুল দিয়েছেন জীবন দিয়ে।” প্রায় ১৩ জন সাংবাদিকে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আরএসএফ। তবে আরো অনেকের ক্ষেত্রে তাদের মৃত্যুর খবর নিশ্চিত হতেই সপ্তাহের পর সপ্তাহ কিংবা মাসের পর মাস সময় লেগে গেছে। এর পর মৃতদেহ পাওয়া গেছে কীনা তা জানা যায়নি।